শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল  কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না

  • আপডেট এর সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক।

পিরোজপুরের কাউখালী গান্ডতা ব্রীজ সংলগ্ন “গান্ডতা এহ ইয়ায়ে উলুম কওমী ও নুরানি মাদ্রাসায় ” বিশেষ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা মাদ্রাসার হল রুমে প্রতিষ্ঠানের সভাপতি সমাজসেবক শফিউল আজম দুলাল (ভিপি দুলাল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না।

এসময় মাদ্রাসা সংলগ্ন ইয়াতিম খানা এবং লিল্লাহ বোডিং এর সভাপতি সমাজ সেবক মনিরুজ্জামান, মাদ্রাসা কমিটির সদস্য অধ্যাপক আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মন্টু, সমাজসেবক মোঃ ফারুক হোসেন, সাবেক সেনাবাহিনীর অফিসার আবদুর রাজ্জাক তালুকদার, সহ মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, দাতা সদস্য, শিক্ষক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনায় বলেন ,আমাদের কোমলমতি প্রতিটি শিশুদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয়, নৈতিক শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতেহবে। এতে করে প্রতিটি শিক্ষার্থী ইসলামের খেদমতের পাশাপাশি একেক জন দক্ষ সৎ খোদাভীরু জনশক্তি জনসম্পদে পরিনত হবে। এর সাথে বয়স্কদের জন্য বিষয়ভিত্তিক ব্যবহারিক মাসনুন দোয়া, মাসলা মাসায়েল শিক্ষা দেয়া প্রয়োজন।

সবশেষে ১৯৯০ সালে গালুয়ার পীর সাহেব মরহুম মাওলানা আব্দুল হক খান প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানটির সাধ্যমত সহোযোগিতা করার আশ্বস্ত করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ