কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জেলার বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার তীব্র সংকট বিরাজ করছে। কোন,কোন ক্ষেত্রে পাওয়া গেলেও উচ্চ মূল্য ভোক্তাদের নিকট হতে দাম নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। গ্যাস সংকট থাকায় পবিত্র রমজান মাসে রান্না কাজে রোজা পালনে অনেক সমস্যা ভুগছেন স্থানীয়রা।
কাপ্তাই নতুন বাজার গ্যাস ব্যবসায়ী জয়নাল ও নবী হোসেন জানান,আমরা খুচরা ব্যবসায়ীরা নিজেরাও বিপাকে আছি। ডিলারদের নিকট থেকে চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডার পাচ্ছি না।ক্রেতারা আমাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু সরবরাহ না থাকলে আমাদের কিছু করার থাকে না।
আবার ক্রেতা,হাসান,মুরাদ ও মৌসুমি জানান,কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী গ্যাস সংকট দেখিয়ে উচ্চমূল্য গ্যাসের দাম নিচ্ছে। রমজানে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বাজারের অন্য ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছে না।পরিবহন সংকট ও সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে নিয়মিত গ্যাস আসছে না। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলেও কেউ কেউ মনে করেছেন।
ভোক্তরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করা,বাজার মনিটরিং জোরদার এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রমজানে সাধারণ মানুষ হয়রানির শিকার হবেনা এমনটাই প্রত্যাশা।