মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে অভিযানে-১ কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক রাসেল, সদস্য সচিব আবু জাফর প্রভাষক নুরুল আবছার এর ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন কাপ্তাই ঈদ বাজারে ধ্বস,অলস সময় কাটছে ব্যবসয়াীদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট কাপ্তাই ইসলামিক সেন্টারের  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গিনেজ ওয়ার্ল্ড খেলোয়ার জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক রাইখালী জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • আপডেট এর সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাপ্তাই শিল্প এলাকা ইউনিট কর্তৃক রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আছর বিএফআইডিসি জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ও বিএফআইডিসি ইউনিট সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও কাপ্তাই ইসলামিক সেন্টার চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ হারুনুর রশীদ।

প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও কুরআনের তাৎপর্য শিক্ষা দেয়। আমরা সকলে কুরআন অর্থসহ বুঝে তেলওয়াত করার চেষ্টা করব।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক প্রধান শিক্ষক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  মাধ্যমিক বিদ্যালয় মুহাম্মদ নুরুল কবির করিমী প্রমুখ।

এসময় মসজিদ কমিটি,জামায়াতের উপজেলা ও বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ সহ  এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মুনাজাত করেন বিএফআইডিসি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফি।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ