কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী মাছের নার্সারি ব্যবস্থাপনা হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কিন্নরী হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
২০২৫-২৬অর্থ বছরে মৎস্য অধিদপ্তরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প(২য় পর্যায়)আওতায় এটি অনুষ্ঠিত হয়। মাছের নার্সারি হালদা ও কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই সিনিয়র মৎস কর্মকর্তা শেখ মোঃএরশাদ বিন শহিদ, সিনিয়র মৎস কর্মকর্তা টিপু সুলতান, বিমল জ্যোতি চাকমা,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা।প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।