কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল ১১ টায় রেশমবাগান তনচংগ্যা পাড়া বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসাবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই নারী সমাবেশ।উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।
নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বারঘোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নীহার রন্জন তনচংগ্যা এবং স্কুলের প্রধান শিক্ষক সুচন্দা প্রভা তনচংগ্যা।
এর আগে তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এসময় ৫০জন নারী সমাবেশে অংশগ্রহণ করেন ।