কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর সন্ধ্যায় শহীদ তিতুমীর একাডেমি হলরুমে এই সভা করা হয়।
কাপ্তাই উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নূর জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ।
এসময় বক্তব্য রাখেন জীবতলী ইউনিট দায়িত্বশীল সালেহ নুর,চৌধুরী ছড়া ইউনিটের দায়িত্বশীল আবুল কালাম আজাদ, ফুলবাগান এলাকার দায়িত্বশীল মইনুদ্দিন, প্রকৌশলী ইউনিটির দায়িত্বশীল আশেক-এ-এলাহী সাব্বির, বিএসপিআই ইউনিটের সভাপতি বেলাল হোসেন,আদর্শ শিক্ষক পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফ প্রমূখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে অভিহিত করে অবিলম্বে এই ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।