রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা  কাউখালীতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ  কাপ্তাইয়ে এলপিজি সিলিন্ডার কৃত্রিম  সংকট দেখিয়ে উচ্চমূল্য বিক্রিয় হচ্ছে  রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা  অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতিকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান বগুড়া বাসী কারাবন্দী সাংবাদিকদের মুক্তির  দাবি বিএমএসএফের কাপ্তাইয়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার অভিযানে ৭ হাজার  টাকা জরিমানা 

কাপ্তাইয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ 

  • আপডেট এর সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

মহান শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে সর্বস্বরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে  কাপ্তাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশ এর পক্ষ হতে  কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এর পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে  দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

 

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ