কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার সব চেয়ে বড় বাজার হল কাপ্তাই নতুন বাজার। বেচাকিনা না থাকায় ব্যবসায়ীদের অলস সময় কাটছে।
ঈদ উপলক্ষে দোকান ব্যবসায়ীরা লাখ লাখ টাকার পোশাক,জুতাসহ বিভিন্ন পসরা সাজিয়ে রাখলেও ক্রেতা নেই।
তবে কাপ্তাই উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে চলছে ঈদ উৎসব।এবং হরেক রকম কেনা কাটার ধুম।
কাপ্তাইয়ে ব্যবসা বানিজ্য না থাকায় তেমত ঈদ উপলক্ষে বেচা বিক্রয় নেই বললেই চলে।
কাপ্তাই নতুন বাজার ফারজানা ফ্যাশন মালিক মো. হানিফ জানান ,লাখ লাখ টাকার পোশাকসহ বিভিন্ন রঙিন পোশাক দোকানে পসরা সাজিয়ে রেখিছি কিন্তু একেবারে বেঁচা বিক্রয় নেই। দোকানে বসে অলস সময় কাটছে। এক কথায় ব্যবসায় ধ্বস নেমেছে বলে জানান।
রাইট চয়েস দোকান ব্যবসায়ী খোরশেদ আলম ও ইত্যাদি স্টোর মালিক আব্দুর রউফ জানাল,ধার দেনা করে ঈদ উপলক্ষে বিভিন্ন রকমের প্রসাধনী দোকানে পসরা সাজিয়ে রেখেছি। কিন্তু বেঁচা কিনা একদম নেই।গত বছরের চেয়ে এবার বিক্রয় সাধামেটা বলে উল্লেখ করেন।
বিউটি সু ব্যবসায়ী আসিফ কাপ্তাই সু ষ্টোর মহি উদ্দিন জানান, যে আশা নিয়ে লাখ লাখ টাকার ঈদ জুতা নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় সে রকম ব্যবসা নেই।
আবার কাপড় ব্যবসায়ী মনিরুল ইসলাম ও আব্দুল কাদের জানান, এখানকার সরকারি লোকজন বেতন পাওয়ার সাথে সাথে চট্টগ্রামসহ বিভিন্ন মার্কেটে কেনা কাটা করে থাকে। যার ফলে কাপ্তাই নতুন বাজার কেনা কাটা তেমন একটা করেনা।
তবে সকল ব্যবসায়ীরা অভিজ্ঞতা থেকে বলছে,স্বল্প ও নিম্ন আয়ের লোকজন ঈদের ৩/৪দিন আগে কেনাকাটা করার ধূম পড়বে এবং বেঁচা বিক্রয় ভালো হবে বলে জানান। কাপ্তাই নতুন বাজার ব্যবসয়ারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, আমাদের বাজারে ঈদ কেনাকাটা সামান্য কম,তবে তবে ঈদের ৩/৪দিন আগে বিক্রয় ভালো হবে বলে উল্লেখ করেন।