বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল  কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩ শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ

চন্দ্রঘোনায় সিসিএইচপি এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

  • আপডেট এর সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি: 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের(সিসিএইচপি)  আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ ফেসিলিটেটর উসংবাই এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

তিনি বলেন, যেকোন দূর্যোগের সময় ৪টি বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। অপরিকল্পিত ভাবে বনায়ন ও বৃক্ষ নিধনের ফলে আমরা প্রকৃতির অনেক ক্ষতি করছি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কাপ্তাই উপজেলার সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা।

এসময়  কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন,  বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়ন এর  হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ