মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয়  কমিশনার  জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আখাউড়ায় ট্রাক চাপায় নিহত, ট্রাক সহ ঘাতক ড্রাইভার আটক কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শাহজাদপুরে সোহেল হত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ কাপ্তাই নতুন বাজারে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ  জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ  শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক

চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর

  • আপডেট এর সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার  কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর । আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে মোট ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা।

সোমবার  সড়ক ও জনপদ অধিদপ্তরের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান,  ইতিমধ্যে সেতুর চুড়ান্ত নকশা  প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব(ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রেরণ করা হয়েছে।

বিগত ৯ মার্চ ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা ফেরী ঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এই সেতুটি নির্মিত হলে এটিই হবে বাংলাদেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু । তিনি আরোও জানান,  এই প্রকল্পের আওতায় কর্ণফুলি নদীর উপর   ৫৩২মিটার  ক্যাবল স্টেইড সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৪৫৫ মিটার  ভায়াডাক্ট ও ৫১১ মিটার এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণ ব্যয় ধরা হয়েছে  ৮৬৮৫০.১৬ লক্ষ টাকা এবং এলিভেটেড সংযোগ সড়ক নির্মাণসহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে  ২৪২০০.২০ লক্ষ টাকা। এই প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন হলে নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান। সেতুটির নির্মাণকাল ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ হতে ৩০ জুন ২০৩১ পর্যন্ত।

সড়ক ও জনপদ অধিদপ্তর রাঙ্গামাটির উপ সহকারী  প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান,  এই   প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো  রাঙামাটি-  ঘাগড়া বাংগালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়ক (আর-১৬১) এর ২১তম কিঃমিঃ এ কর্ণফুলী নদীর উপর দৃষ্টিনন্দন চন্দ্রঘোনা সেতু নির্মাণের মাধ্যমে প্রতিস্থাপন করে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যকার সড়ক নেটওয়ার্কটি বাধাহীন, উন্নত, নিরাপদ, আরামদায়ক এবং সময় ও ব্যসাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা এবং  প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রাঙামাটি ও বান্দরবান জেলার পর্যটনশিল্পের বিকাশকে ত্বরান্বিত করা।  যানবাহন ও মালামাল পরিবহনের জন্য নিরাপদ, টেকসই এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।এক নজরে সকলের জন্য ব্যবসা-বাণিজ্যসহ যাতায়াতসহ সকল সুবিধা সম্ভাবনা হয়ে উঠবে।

কাপ্তাই উপজেলা পরিষদ  সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান , এই অঞ্চলের জনগণের দীর্ঘ দিনের একটি স্বপ্ন এই নৌ রুটে সেতু নির্মাণ। এই   প্রকল্পটি বাস্তবায়িত হলে  এলাকার জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ