রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
চিৎমরম দূর্গম এলাকায় বন্যহাতির আক্রমণে  নিহত-১ কাউখালীতে রাস্ট্রীয় আইন বাস্তবায়নে পুলিশের অভিযান পরিচালিত জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব  বর্ণিল  র‍্যালি এবং আলোচনা সভা  কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ আমি আপনাদেরই সন্তান,আপনাদের অধিকার আদায়ের একটি কণ্ঠস্বর,আপনাদের সমর্থনই আমার শক্তি–শাহজাদি সুলতানা শাহজাদপুরে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের অফিস উদ্বোধন গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ  ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা

চিৎমরম দূর্গম এলাকায় বন্যহাতির আক্রমণে  নিহত-১

  • আপডেট এর সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭নং ওয়ার্ড দূর্গম চাকুয়াপাড়া বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন ।

তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

ইউপি চেয়ারম্যান আরোও জানান, রবিবার (১২ এপ্রিল)  সন্ধ্যা ৭টায়  চাকুয়া পাড়া এলাকায় তিনি বন্য হাতির মুখোমুখি হলে তাকে শুড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এস এম সাকের(ওসি) জানান  ঘটনাস্থল অনেক দূর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম জানান দূর্গম এলাকা হওয়ার দরুণ আমরা নিরাপত্তা জনিত কারণে রাতে যাওয়া সম্ভব হয়নি।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ