রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে  বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা জাজিরা ইউনিয়নে সুশৃংখলভাবে ভিজিএফের চাল বিতরণ কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ  শাহজাদপুরে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব শরীয়তপুরের জাজিরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের মতবিনিময় সভা ইফতার সামগ্রী ও  সেমাই- চিনি বিতরণ করছে মানবিক সম্পা আহমেদ  কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে  বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা

  • আপডেট এর সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
স্টাফ  রিপোর্টার।
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন নোয়াবের
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৫৪ বছরের ঘুণে ধরা এ গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজাতে মালিক পক্ষ ও সাংবাদিক-প্রতিনিধিদের যৌথ উদ্যোগ নিতে হবে। নয়তো তলাণীতে ঠেকে যাওয়া গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে জাগিয়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনের এ তলানি ঠেকাতে সকলকে এগিয়ে আসারও আহবান জানান।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সহ-সভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির।
নোয়াবের নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, ২০২৬–২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটিতে মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে সংবাদ সম্পাদক আলতামাশ কবির নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক  সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) সম্পাদক  ডা. রমীজউদ্দীন চৌধুরী ও নাসিম মনজুর।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ