কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সকাল সাড়ে ৭ টা হতে বিকাল সাড়ে ড়ে ৪টা পর্যন্ত ২২ টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
২২টি কেন্দ্রে কোন ধরনের হট্টগোল ছাড়াই ছাড়াই শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কাপ্তাই প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। দীর্ঘ ১৭বছর পর ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে প্রশাশনকে ধন্যবাদ জানান।
এবারের কাপ্তাই উপজেলা নির্বাচনে পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিত ছিল বেশি। মহিলারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে ভোট দেয়।
কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ৮৫বয়সের অসুস্থ বৃদ্ধ আম্বিয়া খাতুন,অন্ধ শহিদুল্লা ও প্রতিবন্ধী মনোয়ারা বেগম জীবনের শেষ ভোট দিতে আসছে আত্মীয়-স্বাজনের সাথে।
কাপ্তাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হোসেন ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার তীর্থ জিৎ রায় জানান,কোন ধরনের ভয়-ভীতি ছাড়া আনন্দ মুখর পরিবেশে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কাপ্তাই উপজেলার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সদস্য সচিব মো.দিলদার হোসেন বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হচ্ছে, আমরা প্রশাসন সহ সকল জনগণের সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ কাপ্তাইয়ে দিনশেষে ধানের শীষের বিজয় হবে।
কাপ্তাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ২২ টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা হতে ভোট গ্রহন শুরু হয়েছে। এবং শান্তি শৃঙ্খলা ভাবে উৎসব মুখর পরিবেশে সকলে শ্রেণী পেশার লোকজন ভোট দেন। উল্লেখ্য ২৯৯নং আসনের ধানের শীষ প্রার্থী ব্যতিত শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন হয়েছে সাধামাটা।
৫ টি ইউনিয়নে মোট ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তৎমধ্যে পুরুষ ভোট ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন।
২২ টি ভোট কেন্দ্রে ১০০ টি পুলিং বুথে ২২ জন প্রিসাইডিং অফিসার ৯৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ শত ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।