শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ  শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল  কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা 

বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাইয়ে মহান বিজয় দিবস পালন 

  • আপডেট এর সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি: 

নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে কাপ্তাই  মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার  সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলি  মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট, শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা  এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এসময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি  উপস্থিত থেকে   কুচকাওয়াজ পরিদর্শন  এবং সালাম গ্রহণ করেন।

এসময় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র  থানার ওসি  শেখ মাহমুদুল হাসান রুবেল সহ বীর  মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে এদিন  সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির এবং   এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ