কাপ্তাই প্রতিনিধি।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক শফিকুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মোঃ হানিফ। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী ও অধ্যক্ষ, আল-আমীন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি ওলামা -মাশায়েক পরিষদ সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মুহাম্মদ হারুনুর রশীদ ও কাপ্তাই উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন উপদেষ্টা আহনাফ বাশীরসহ প্রমুখ।
এসময় আগত শিক্ষক ফেডারেশন এর নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে।
এবং নৈতিক আদর্শ ন্যায় সকল শিক্ষকদের একযোগে কাজ করার আহবান জানান।