শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ  শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল  কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা 

বিএমএসএফের উদ্যোগে শাহজাদপুরে কম্বল বিতরণ

  • আপডেট এর সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত হয়েছে

শাহজাদপুর প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৮ জানুয়ারি গভীর রাতে পত্রিকার হকার ও অসহায়ের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচির আওতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।

রবিবার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন রাজা ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ এ সকল মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে সাংবাদিকরা শুধু সংবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না, সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য তাদেরও দায়বদ্ধতা রয়েছে। তাই এ সংগঠনের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচীর আওতায় এ উদ্যোগ গ্রহন করা হয়। পর্যায়ক্রমে রংপুর অঞ্চলের কিছু সাংবাদিক, পত্রিকার হকার ও অসহায়ের মাঝে আরও কিছু কম্বল বিতরণ করা হবে। সংগঠনটির সদস্য ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় এ বছর সাধ্যমত এ কর্মসূচী চালু করা হয়েছে।

ইতিপূর্বে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা মূলক কর্মসূচীর আওতায় এ সংগঠন খাদ্য ও পোশাক সংগ্রহ করে অতি বন্যায় ফেনী, নোয়াখালী ও কুমিল্লার সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছিল।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ