শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শাহজাদপুরে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের অফিস উদ্বোধন গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ  ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট  জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ  কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা  কাউখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

শাহজাদপুরে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের অফিস উদ্বোধন

  • আপডেট এর সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে
Oplus_131072

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল বেলতৈল ইউনিয়ন শাখা (রেজি: নং-২০৭৫)-এর নতুন অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল বেলতৈল ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি অমির হামজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমির হোসেন সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কায়েমপুর ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক এজিএস হুমায়ুন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শামসুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আবু হানিফ লালন ও সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, সহ-সভাপতি নয়ন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজা শেখ, প্রচার সম্পাদক স্বপন শেখ, পৌর শাখার সভাপতি মাসুম সরকার, সাধারণ সম্পাদক নাফিজ পারভেজ সেতু এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল আকন্দ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন সবুজ বলেন, “দলীয় নেতৃত্বের দিকনির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও রাহাজানির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ