শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল  হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত  কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত জাজিরা ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন 

আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ এমরান হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই(নিঃ) বিল্লাল হোসেন, এএসআই(নিঃ) ওমর ফারুক, কং/৫৭১ শরিফুল ইসলাম, কং/২৯১ মাহাবুবুর রহমান, কং/৬৮৪ আমিরুল ইসলাম ড্রাইঃ কং/১২৮৭ মোঃ রাকিব খান, নারী কং/৬৭৬ জাফরীন আক্তারসহ সকলেই আখাউড়া থানা সহ আখাউড়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালীন ১৯/০৩/২০২৬ ইং তারিখে, রাত ১টা :৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ রামধননগর সাকিনের পলাতক আসামী স্বপন চৌধুরীর বসতঘর তল্লাশী অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য ০৬ কেজি গাঁজাসহ আসামী ইতি বেগম (৩০), স্বামী- স্বপন চৌধুরী, মাতা- জাহানারা বেগম, সাং-রামধননগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ মকবুল হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই(নিঃ) বিল্লাল হোসেন, এএসআই(নিঃ) ওমর ফারুকসহ সকলেই আখাউড়া থানা সহ আখাউড়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালীন ১৮/০৩/২০২৬ ইং তারিখ, রাত ১১টা :১৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিন ইউপিস্থ সাতপাড়া আখাউড়া টু আগড়তলা সড়কের প্রেসিডেন্ট সড়কের রাস্তার মাথায় পাকা রাস্তার উপর হইতে ১) মোঃ মনির হোসেন(৩৬), পিতা- মৃত আব্দু মিয়া,মাতা- আছমা বেগম, সাং- নুরপুর লামারপাড়া, ২) মোঃ রতন মিয়া(৩৫), পিতা- মৃত মহরম আলী, সাং- নুরপুর পশ্চিমপাড়া, উভয় থানা- আখাউড়া, এদেরকে মাদকদ্রব্য ১০ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হই। এবং
গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ