রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শাহজাদপুরে সোহেল হত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ কাপ্তাই নতুন বাজারে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ  জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ  শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট এর সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস.এম. আহসান কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস প্রধান কার্যালয়ের (ভোলা) জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই , সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি , কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্র দে সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর, অসীম দাস, স্বপন বিশ্বাস, রাজলক্ষ্মী কুন্ডু, নাসরিন আক্তার, ভারতী সাহা, ফারহানা , রোজিনা খানম , নুরজাহান আক্তারী ও তন্বী সাহা ।
সরকারের আর্থিক সহযোগিতায় এবং উদ্যোক্তা সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে। উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। কাউখালী উপজেলায় ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে ।
বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে দারিদ্র্যপীড়িত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ফিডিং কর্মসূচি যা ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে । ফলে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে । এই কর্মসূচির উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষুধা মেটানো নয়, বরং একটি সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, দেশের দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার ১৬৫টি উপজেলার প্রায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে । বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।
সপ্তাহে ৫ দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার
ফোর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম , ইউএইচটি (UHT) দুধ দেওয়া হয় । এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ