কাপ্তাই প্রতিনিধি:
প্রতিবন্ধী, স্বাস্থ্য সেবা, নারী সুরক্ষা, পুষ্টি ও বাল্যবিবাহ রোধকল্পে তৃর্ণমূলে কাজ করা হবে।
সোমবার দুপুর ১১টায় টংইকো রিসোর্টে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে ডায়ালগ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা: প্রবীর খিয়াং।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। সভায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক, জলবায়ু পরিবর্তন ও সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তাসহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন কথা তুলে ধরা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক ও অর্থ প্রশাসন সনজিৎ তনচংগ্যা।
এসময় কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়াকর্মীগণ উপস্থিত থেকে মতামত বক্তব্য করে।