কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় পথ সভায় বলেন,বিজয়ী করা হলে কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে।
রোববার সন্ধ্যা ৭টায় কাপ্তাই ৪নম্বর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজন নতুন বাজার মাঠে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্যে রাখেন।
৪নম্বর ইউনিয়ন ও নির্বাচন পরিচালন কমিটির আহবায়ক হারুনর সওদাগরের সভাপতিত্বে এবং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন ও কাপ্তাই কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন, যুগ্নআহবায়ক জাকির হোসেন।
এর আগে প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান, চিৎমরম, ব্যাঙছড়ি,কাপ্তাই প্রজেক্ট, জেটিঘাট, শিল্পএলাকা ও শিলছড়ি পথ সভা ও জনসংযোগ করেন।পথ সভা ও জনসংযোগ কালিন রাঙামাটি ও কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।