কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সোমবার(৩১ আগস্ট২৬) সকাল সাড়ে নয়টায় কিন্নরী সভা কক্ষে আলোচনা সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার পক্ষ হতে প্রতিনিধিগন বক্তব্য রাখেন এবং বলেন, বর্তমানে কাপ্তাইয়ের আইনশৃঙ্খলা ভালো, তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়ন এ দুটি ইউনিয়নে কিছু মাদক সমস্যা রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিয়ন্ত্রণে আনার জন্য।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ জানান, মাদক দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে,সে যে দলের হোক।
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন জানান,গত ২৮ আগস্ট ২৬তারিখ চট্টগ্রাম হতে চারজন পর্যটক কাপ্তাই সুউচ্চ সীতার পাহাড়ে উঠে আটকে পরে। পরে জাতীয় ৯৯৯ নাম্বারে কল করে সাহায্যে চাইলে কাপ্তাই ফায়ার সার্ভিস তাদের পাহাড় হতে উদ্বার করে নিরাপদে নিয়ে আসে। কিন্তু ওই চারজন পর্যটক কে বুনো হাতি আক্রমণ করার ভয় ছিল। এবং কাউকে কিছু না বলে ওরা পাহাড়ে উচুতে উঠে পরে। তাদের জন্য সচেতনতামূলক সাইনবোর্ড দেয়ার কথা বলে হলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তাৎক্ষণিক ভাবে ওয়াগ্গা ইউনিয়ন চেয়ারম্যানকে সচেতনতামূলক সাইনবোর্ড দেয়ার জন্য বলা হয়। এবং নৌকা ও সাম্পান মাঝিকে অবগত করার জন্য সভা কমিটির সদস্যদের অবগত করে।
সভায় বক্তব্য রাখেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নেলী রুদ্র(ভূমি), ডাঃ রুইহলা অং মারমা(পঃপঃকর্মকর্তা), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন,কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদসহ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন।