কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।
সোমবার তিনি প্রথমে কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে পরে ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্য্যালয় পরিদর্শন করেন।
এসময় তিনি ভুমি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হেডম্যান, কারবারি এবং স্থানীয়দের সাথে কথা বলেন। নাম জারিতে কি সমস্যা, স্থানীয় ভুমি কর আদায়ে কি সমস্যা, জমি ক্রয় বিক্রয়ে কি সমস্যা এটা নিয়েও কথা বলেন। এছাড়া তিনি মৌজার হেডম্যানদের কার্যালয়, অবকাঠামো, হেডম্যান -কারবারিদের দক্ষতা উন্নয়নে জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন,
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নং
ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান,উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা, স্থানীয় কারবারি অজিত কারবারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।