শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ
দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের সুবিধার্থে, জাজিরা ইউনিয়ন পরিষদ কর্তৃক গতকাল ৪০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) -২০২৬ সকালে জাজিরা ইউনিয়ন পরিষদে কার্ডধারি জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, তাদের সাময়িক দুর্দিনে সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রহমান হাওলাদার, যিনি এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিশিত বিশ্বাস,ভিজিএফ যাচাই- বাছাই কমিটিতে মনোনায়ন প্রাপ্ত দুইজন গণ্যমান্য ব্যক্তি ১)জাজিরা ইউনিয়নের মহিলা দলের সভাপতি শাহাজাদী সুলতানা, ২) জাজিরা ইউনিয়নের বিএনপির নেতা জাহাঙ্গীর বেপারী এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান আব্দুল রহমান হাওলাদার বলেন, “আমরা চেষ্টা করছি, প্রতি বছর বিশেষ করে দুর্যোগপূর্ণ সময়ে, জেলেদের পাশে দাঁড়ানোর। তাদের শ্রমের মূল্যায়ন ও সহায়তার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।”
এই বিতরণ কার্যক্রমে প্রায় ২০০ জন জেলে অংশগ্রহণ করেন। চাউল বিতরণের মাধ্যমে তাদের খাদ্য সংস্থান বৃদ্ধি পাবে এবং তারা আগামী কয়েক সপ্তাহের জন্য খাদ্য সংকট থেকে মুক্ত থাকতে পারবেন।
জেলেরা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যখন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে তাদের মাছ শিকার কার্যক্রম ব্যাহত হয়। স্থানীয় জেলে মাইনুল ইসলাম বলেন, “চাউল পাওয়া আমাদের জন্য অনেক বড় সাহায্য, এতে আমাদের পরিবার অনেকটা উপকৃত হবে।”
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের প্রতি মানবিক সহানুভূতির প্রদর্শন করা হয়েছে, যা ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চেয়ারম্যান আবদুল রহমান হাওলাদার আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু চাউল বিতরণ নয়, বরং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সামগ্রিকভাবে কাজ করা।”
এছাড়া, ভবিষ্যতে আরও কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এমন উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সৃষ্টি করেছে এবং একে মডেল হিসেবে দেখা হচ্ছে।