রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল  হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত  কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত জাজিরা ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন 

জুয়া খেলায় বাধা দেওয়ায় লোহার রডের আঘাতে নৈশপ্রহরীর মৃত্যু

  • আপডেট এর সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পঠিত হয়েছে

গোলাম আজম ইরাদ ,মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে আহত নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (ভোররাতে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নৈশপ্রহরীর নাম জাহাঙ্গীর খাঁ। তিনি মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মন্নান খাঁর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক জুয়া খেলছিল। এ সময় নৈশপ্রহরী জাহাঙ্গীর খাঁ জুয়া খেলায় বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইউসুফ আকনের নাম জানা গেছে। তিনি একই এলাকার বাসিন্দা এবং মৃত মতলেব আকনের ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক তদন্তে জুয়া খেলা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে জুয়া খেলার মতো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গোলাম আজম ইরাদ মাদারীপুর

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ