বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল  কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩ শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে

  • আপডেট এর সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত হয়েছে
Oplus_131072

কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের মুখে আমরাজুড়ী ফেরিঘাটের ফেরি চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল থেকেই একের পর এক ভাঙ্গন শুরু হয়েছে। কিছুতেই ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না।
নদী ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়া, পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশেপাশের দোকান ও নদীর পাড়ের বহু গাছ, বাজার ও স্থাপনা বিলীন হয়ে গেছে।
সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে মাটি সরে গিয়ে গাড়ি চলাচল ও লোকজন পারাপার বন্ধ রয়েছে।
ভাঙনের ফলে আমরাজুড়ি বাজার, দোকান, বাড়িঘর, মসজিদ ও কাউখালী-শেখেরহাট সংযোগ সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ফলে গ্যাংওয়ে নদীর ভাঙ্গনে ডেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে এই রুটে চলাচলকারী ঘড়িয়ার পার, বানারীপাড়া, পিরোজপুর, নেছারাবাদ, বরিশাল, কাউখালীর সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে এবং এলাকার মানুষজন সবসময় ভাঙনের আতঙ্কে থাকে।
 ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন রোধ করা সম্ভব।
ফেরী ইজারাদার শাহিন জানান, নদী ভাঙ্গনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়ক কর্তৃপক্ষ ফেরির নতুন প্লাটুন মেরামতের কাজ করছে।
সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আল মাহমুদ জানান, তীব্র নদী ভাঙ্গনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ