কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে।
এদিকে মহা বারুনী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে এদিন বেলা ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, যুব এর প্রাক্তন সভাপতি পুস্পেন বড়ুয়া কাজল, বাংলাদেশ মহাতীর্থ উন্নয়ন কমিটি চন্দ্রনাথধাম, সীতাকুণ্ড এর সাধারণ সম্পাদক রত্নেন্দু ভট্টাচার্য্য।
আলোচনা সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাষ্টি কর্তৃক মনোনিত রাঙামাটি
জেলা প্রতিনিধি ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি রাঙামাটির সভাপতি আশীষ কুমার চৌধুরী, হিন্দু, বৌদ্ধ, কল্যান ঐক্য ফ্রন্ট্র কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু দে, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট্র রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহবায়ক রুপক মল্লিক রাতুল, কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সদস্য অজিত কারবারি, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক নাট্য ব্যক্তিত্ব আনিছুর রহমান,
কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আল নাহিয়ান ডালিম, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: রফিক, সাবেক ছাত্র দল নেতা মোশাররফ হোসেন অপু, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল কান্তি দে, রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রচার সম্পাদক পুলক শীল, কাপ্তাই উপজেলা সনাতন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভি সাহা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী।
অনুষ্ঠানে গীতাপাঠ করেন সীতা ঘাট মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ।