বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল  হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত  কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত জাজিরা ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন  নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে  বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা

১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

  • আপডেট এর সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়া সদরের বরিশল গ্রামে ১৫০ পরিবার পেল মরহুম আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী।

মরহুম আঃ হান্নান সরকারের ছেলে জসিম সরকার ও ফারুক সরকারের সার্বিক সহযোগিতায় ১৫০ জন পরিবারের মধ্যে ১৫০ টি ইফতারের প্যাকেট বিতরণ করা হয়।

গত ১৭ মার্চ মঙ্গলবার বেলা ১২ টার সময় মরহুম আঃ হান্নান সরকারের নিজস্ব বাসভবনে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল চাল, তৈল, পিয়াজ, চিনি, আলু ও সেমাই।

সমাজ সেবক সুলতান খানের সভাপতিত্বে প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলুর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন।

আবদুল বাছির খান মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি অধ্যাপক আলী আফজাল ভুইয়া, আশারুজ্জামান ভুইয়া খোকন, লোকমান ভুইয়া, কালন সরকার বিতরণে উপস্থিত ছিলেন।

মরহুমের ছেলে দলিল লেখক জসিম সরকার জানান, বিতরন শেষে আমার বাবা মরহুম আঃ হান্নান এর জন্য সকলেই মন থেকে খাস করে দোয়া করেছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ