শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন  পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে  সৃজিত বাগানসহ বসতঘরের ক্ষতি  চিৎমরম বুনো  হাতি আতংকে রাত কাটে কৃষক কাদেরের পরিবার   শরীয়তপুরের জাজিরায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ জাজিরায় জাজিরা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা  কেপিএম পেপার মিলস্ পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  শাহজাদপুরে চরের কৃষি বদলের সাক্ষী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক উত্তরসূরিদের অনাগ্রহে শতবর্ষের ঘি ব্যবসা আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

  • আপডেট এর সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে
Oplus_131072

পিরোজপুর প্রতিনিধি।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদে আলোচনায় আছেন,সাবেক ছাত্রনেতা মাজেদুল কবীর রাসেল।

দলীয় সুত্রে জানা যায়, দলের দুর্দিনে কেন্দ্র ঘোষিত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে সাবেক এই ছাত্রনেতা। প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলসভাবে পরিশ্রম করেছেন জেলা যুবদলের এই নেতা।

সম্প্রতি, যুবদলের নতুন ইউনিট কমিটি গঠনের আলোচনা শুরু হলেই, উপজেলা সদরসহ ৯টি ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা মাজেদুল কবীর রাসেলকে উপজেলা যুবদলের শীর্ষ পদে দেখতে চাই বলে গত কয়েকদিন দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

জানা যায়,এই যুবনেতা স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতির হাতেখডির মাধ্যমে পথচলা শুরু করেন। নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালন করেছেন এই ত্যাগী ছাত্রনেতা। এছাড়া নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সকল দায়িত্ব পালনকালে একাধিক হামলা ও মামলার স্বীকার হয়েও প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে বলিস্ট নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।

তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানান, মাজেদুল কবীর রাসেলের সততা-নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতার জন্য যুবদলের শীর্ষ পদের দাবীদার হয়ে উঠেছেন। দলের দুর্দিনে মাজেদুল কবীর রাসেল নেতাকর্মী পাশে থেকে হামলা মামলাও একাধিকবার দীর্ঘসময়
কারাবরন করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। নাজিরপুর উপজেলা যুবদল সুসংগঠিত করতে ত্যাগী এই নেতাকে উপজেলা যুবদলের শীর্ষ পদের বিকল্প নেই। তারা আরোও জানান, গত ১৫ বছরে একাধিকবার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে দীর্ঘ দিন হাসপাতাল বেডে মৃত্যুর সাথে পান্জা লডেছেন। এত হামলা, মিথ্যা মামলা ও কারাবরনের পরেও মাজেদুল কবীর রাসেল দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের সংগঠিত রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন কালে দল সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা।

নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের দাবিদার মাজেদুল কবীর রাসেল জানান, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা।
গত ১৫ বছর আওয়ামী সরকারের রক্তচুক্ষ উপেক্ষা করে হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরণ করেও প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে যথার্থ মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ