কাপ্তাই প্রতিনিধি।
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কাপ্তাই জোনের( ৩৮ বীর)এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় জোনের উপ অধিনায়ক মেজর মোঃ জিয়াউর রহমান -এর উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে লেকভিউ আইল্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির ৩২টি ফলজ গাছ রোপণ করা হয়।
এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে মোট ৪২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমানসহ সামরিক ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জোনের পক্ষ হতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

Leave a Reply