বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই শিল্প এলাকায় দোকানের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়  কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ  কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ঋণ ও চারা বিতরণ চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন ৩ প্রতিযোগিতার প্রস্তুতি সভা স্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করছ এলাকাবাসী  কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ  ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন  পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে 

পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট এর সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
Oplus_0

কাপ্তাই প্রতিনিধি।

ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি কাপ্তাইয়ের দূর্যোগ ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

বুধবার (৮ জুলাই ২৬) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন এর  বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন।

এসময়  চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন ,রাঙামাটি  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাছেল,  চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদ সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জানান,

ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ৩ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি মন্ত্রনালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তিনি অসহায়ের খাদ্য সামগ্রী প্রদান করে  আসছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ