শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২ পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই শিল্প এলাকায় দোকানের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়  কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ  কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ঋণ ও চারা বিতরণ

মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:

“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার মস্তফাপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার (আরআরএম) জনাব শেখ মো. মারুফ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. ইকবাল হোসেন, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জনাব মুহাম্মদ হুমায়ুন কবির এবং জনাব সাগর পোদ্দার (এডিসি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার জনাব মো. আখতারুজ্জামান।
দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকরা ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ