আশ্রয় কেন্দ্র এবং দূর্যোগকবলিত  মানুষের পাশে   কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ত্রান বিতরণ 

কাপ্তাই( রাঙামাটি)প্রতিনিধি: 

সারাদেশে অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় রাঙামাটির  কাপ্তাই উপজেলায় পাহাড় ধ্বসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ১ শত ৪০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এসময় আশ্রয় কেন্দ্র এবং দূর্যোগকবলিত  মানুষের ঘরে ঘরে  গিয়ে  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে  ত্রান বিতরণ করা হয়েছে।

রবিবার ( ১২ জুলাই) বিকেল ৪ টায় প্রথমে কাপ্তাই  আশ্রয়কেন্দ্র  কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলি  সরকারি ডিগ্রি কলেজ  মাঠে  কাপ্তাই  ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ শত ২০ জন অসহায়কে  ত্রান সহায়তা তুলে দেন  বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। এসময় সেক্টর কমান্ডার এবং কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি)  এর অধিনায়ক   ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। বিতরণকালে কর্ণফুলি সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন এবং  ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠান শেষে সেক্টর কমান্ডার এবং ৪১ বিজিবির অধিনায়ক কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০ টি পরিবারের ঘরে ঘরে  গিয়ে ত্রান সহায়তা তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার এর সদস্যদের খোঁজ খবর নেন।

এদিকে ত্রাণ সহায়তা  বিতরণ শেষে  সেক্টর কমান্ডার উপস্থিত গণমাধ্যমকর্মীদের    বলেন,

সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে  রাঙামাটি জেলায় বহু সংখ্যক পরিবার পানি বন্ধি হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি   মহাপরিচালক এর নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসাবে মানুষকে উদ্ধার করা, ত্রান সহায়তা বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *