কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাই রাইখালী সেনা ক্যাম্প কর্তৃক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও টিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই ২৬) কাপ্তাই সেনাজোন ৩৮বীর এর অধীনে রাইখালী সেনা ক্যাম্প অসহায় দুঃস্থদের মাঝে টিনও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের বাসায় গিয়ে এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাইখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাঈদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দীন ও অন্যান্য সেনা সদস্যরা।