বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,কাউখালী উপজেলার আস্পদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও মহিলা ডিগ্রি কলেজের নাইট গার্ড সঞ্জীব দাস (৩৫) এবং পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাহিন হোসেন (৩৪)।
অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে কাউখালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মহিলা ডিগ্রি কলেজের ভেতর থেকে নাইটগার্ড সঞ্জীব দাসকে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বাশরী এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাহিনকে ০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।