সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি সংগ্রামের কাউখালী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে ভর্তি কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে চার পর্যটক আটকা পরে,ফায়ার সার্ভিস কর্তৃক উদ্বার  কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন কাউখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যদের সর্তক থাকতে হবে  কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন:  ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহ কাপ্তাইয়ে  গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ

কাপ্তাইয়ে অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

  • আপডেট এর সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাইয়ে কাগজপত্রবিহীন ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে কাপ্তাই  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় এসব সার ও ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা ৩৬ বস্তা ইউরিয়া সারের পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।

আটক করা সারসহ ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান  বিজিবি।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ