বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই রাইখালী সেনাক্যাম্প কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে চারা সার ও  বীজ বিতরণ কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দূর্যোগ কবলিত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত  কাপ্তাইয়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের  ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী  কাপ্তাই শিলছড়ি খেলতে গিয়ে সেফটি ট্যাংকিতে পরে শিশু নিহত আশ্রয় কেন্দ্র এবং দূর্যোগকবলিত  মানুষের পাশে   কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ত্রান বিতরণ  কাপ্তাই জোন কমান্ডার কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কাপ্তাই আশ্রয় কেন্দ্রে বন্যা দূর্গতের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করছে সেনাবাহিনী দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই উপজেলা তাঁতীদলের খাদ্য বিতরণ কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে 

ঈদের তৃতীয় দিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভীড়

  • আপডেট এর সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

ঈদের তৃতীয় দিনেও  রাঙামাটির  কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে ।

বিভিন্ন জেলা ও উপজেলা হতে  বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড় দেখা যায় । কেউ কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমন করছেন, আবার শিশুরা  শিশু পার্কে আনন্দে ঈদের খুশি উপভোগ করছেন।

কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। কর্ণফুলী নদীর কোল ঘেষেঁ অবস্থিত এই পর্যটন কেন্দ্রের সু- বিশাল জায়গা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা আর শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক।

কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। কুমিল্লা  জেলার  নুরুল আলম এবং মিজানুর রহমান জানান , আমরা বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো কাপ্তাইয়ে বেড়াতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর, আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যদি কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে একটি ক্যাবেল কার বসানো হতো তাহলে আরো বেশি ভালো লাগতো।

এসময় শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর ম্যানেজার  জাকির হোসেন বলেন,   এই  ঈদে টানা ছুটিতে  আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের সব  কটেজ  গুলো  বুকিং আছে।

এদিকে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস এর পরিচালক মো: সোহেল বলেন, এবার ঈদে আমাদের রেস্টুরেন্টে পযাপ্ত পরিমাণ পর্যটক এসেছে।

এদিকে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর,  লেকভিউ, রিভারভিউ, কাপ্তাই লেকের মাঝে অবস্থিত  রাইংখ্যং আইল্যান্ড,  শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ।

কাপ্তাই থানার  ওসি  শেখ মাহমুদুল হাসান রুবেল   জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ