মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ঋণ ও চারা বিতরণ চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন ৩ প্রতিযোগিতার প্রস্তুতি সভা স্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করছ এলাকাবাসী  কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ  ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন  পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে  সৃজিত বাগানসহ বসতঘরের ক্ষতি  চিৎমরম বুনো  হাতি আতংকে রাত কাটে কৃষক কাদেরের পরিবার   শরীয়তপুরের জাজিরায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ জাজিরায় জাজিরা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • আপডেট এর সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে “উন্নত পল্লী,সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কাউখালী শাখার যৌথ আয়োজনে, ৬ই জুলাই(সোমবার) সকাল ১১ ঘটিকার সময়, দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‍্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা মোঃ এবাদ আলী মোল্লা, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম পান্নু
সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা এ সময় পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে বিআরডিবির কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পল্লী উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতাও প্রদান করবে।
দিবসটি উপলক্ষে ২৭ জন সদস্যের মাঝে মোট ১১ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ ছাড়াও কিশোরী সংঘের সদস্যদের প্রণোদনার চেক,এবং শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার বিতরণ সহ গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক উপকারভোগী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ