মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে  গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ কাউখালীতে ফ্রি অক্সিজেন সেবা চালু করলো ইউনিটি ফর হিউম্যানিটি  কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে গিরে চলছে প্রচার প্রচারণা  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ  বরিশালের সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ বরগুনায় নারী নির্যাতন মামলার তদন্তে গড়িমসির অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বাদীর আবেদন কাউখালীতে নাগরিক উদ্যোগের মত বিনিময় সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে সচিব-দাউদ মিয়া,এনডিসি কাপ্তাইয়ে ১০০ খামারির মাঝে গো-খাদ্য বিতরণ

কাপ্তাইয়ে  গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে কর্মরত ৪৬ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন।

এ সময় ইউএনও রায়হানুল ইসলাম জানান সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন,  এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে তাঁদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানান তারা।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ