কাপ্তাইয়ে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা 

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলা ১০আর ই ব্যাটালিয়নের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান।

১০আর ই ব্যাটালিয়ন জানান,সোমবার (২৯ জুন ২৬)সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত  ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ধনপাতা বাজার মুখ এলাকায় বসবাসকারী অসহায়,দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করছে।

ব্যাটালিয়ন জানান, স্বাস্থ্য সেবা নিতে দূর দূরান্ত থেকে অসহায় ও দরিদ্র লোকজন চিকিৎসা ক্যাম্পেইনে আসে।সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাদিক শাহরিয়ার পিএসসি তত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন চিকিৎসা সেবা প্রদান করে। এসময় চিকিৎসা নিতে আসা উপজাতি সম্প্রদায়ের লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

১০ আর ই  ব্যাটালিয়ন জানান, ভবিষ্যতে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *