বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২ পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কাপ্তাই শিল্প এলাকায় দোকানের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়  কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে  গাছ পড়ে ও পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ  কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ঋণ ও চারা বিতরণ চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন ৩ প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি 

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সকল দূর্যোগে এবং উন্নয়নে সব সময় পাশে আছে এবং থাকবে।পার্বত্যঞ্চলের সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর  বর্তমান সরকার। রাঙামাটি জেলার ২৯৯নং আসনের সাবেক পার্বত মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি তিনি বৃহস্পতিবার (৯ জুলাই২৬) দুপুর আড়াই টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে সকলের উদ্দেশ্য উপরোক্ত বক্তব্য রাখেন।

সপ্তাহ যাবত কাপ্তাই উপজেলায় ভারী বর্ষের ফলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালু হতে বসবাসকারীরা নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসে। দীপেন দেওয়ান এমপি  এসময় আশ্রয় কেন্দ্রে আসা এবং  লোকজনের কথা  শুনেন।এবং তিনি সকলের উদ্দেশ্য বলেন বর্তমান, সরকার তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে চলছে। আমরা সকল উন্নয়নে,সমস্যা ও দূর্যোগে আপনাদের পাশে আছি এবং থাকব। এসময় দীপেন দেওয়ান আশ্রয় কেন্দ্রে গুলো পরিদর্শন করে এবং সকলের মাঝে দূপুরের খাবার বিতরণ করে। এবং ১০শয্যা হাসপাতালের পক্ষ হতে আশ্রয় কেন্দ্রে আসা লোকজনের ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং ডাঃ এর সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এসময়  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ওসি মাহামুদ হাসান রুবেল,  রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, রাঙামাটি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন,কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাই মং মারমা,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ, সম্পাদক কামাল হাকিমসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ