মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ঋণ ও চারা বিতরণ চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন ৩ প্রতিযোগিতার প্রস্তুতি সভা স্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করছ এলাকাবাসী  কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা  ৮৪১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ  ভ্রাম্যমাণ ভ্যানে প্রযুক্তি শিক্ষা কাপ্তাইয়ে যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স  উদ্বোধন  পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে  সৃজিত বাগানসহ বসতঘরের ক্ষতি  চিৎমরম বুনো  হাতি আতংকে রাত কাটে কৃষক কাদেরের পরিবার   শরীয়তপুরের জাজিরায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ জাজিরায় জাজিরা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ঋণ ও চারা বিতরণ

  • আপডেট এর সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি:

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে রাঙামাটির  কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ১৫ লক্ষ ৪২ হাজার টাকার ঋণ বিতরণ এবং ১শ’ জনকে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৬ জুলাই)  সকাল  ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা করা হয়।

শেষে অতিথিরা সমবায়ীদের হাতে ঋণের টাকা এবং গাছের চারা তুলে দেন। উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এবং কাপ্তাই বিআরডিবি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথমে খাল কাটা কর্মসূচী পালন করেছেন। পল্লী উন্নয়ন এর জন্য এটাই একটি অন্যতম উদ্যোগ। পল্লী উন্নয়ন এর জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে  শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি সকলের সমন্বিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হয়ে  আমাদেরকে এগিয়ে যেতে হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী এবং কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, সমবায়ী নুর বেগম মিতা ও পারভিন আক্তার। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী’তে একটি তথ্য চিত্র প্রর্দশন করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ