Author: adminb

  • কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

    কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত দূর্গম পাহাড়ি  ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

    জএসময় সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা নেয়ার জন্য দূর্গম পাহাড়ি এলাকার দূর দূরান্ত হতে নারী,পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা নিতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পাইনে আসে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি এর তত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় চিকিৎসা সেবা দেয় ১০আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন।

    ব্যাটালিয়নের পক্ষ থেকে জানান ভবিষ্যতে সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানান।

  • কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি  উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের  যুগ্ম পরিচালক (মউ) মিজানুর রহমান। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে এবং নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে।সমাজ উন্নয়নে একযোগে কাজ করার আহবান।

    বিআরডিবি রাঙামাটি জেলার উপ – পরিচালক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা  বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সঞ্চালনায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ড. মো. এনামুল হক হাজারী এবং রাঙামাটি সদর বিআরডিবি কর্মকর্তা কাজী মাহমুদ হাসান।

    ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন সমবায়ী অংশ গ্রহণ করেন।

  • শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    মোঃ সবুজ হোসেন রাজা, স্টাফ  রিপোর্টার ।

    সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতামূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের ন্যায় এবার‌ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উৎযাপিত হয়েছে।

    আজ মঙ্গলবারয়(২৮শে এপ্রিল) সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

    তারপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।

    র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।

    এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ শানু আকন্দ। তিনি তার বক্তব্যে দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    দিবসটি উপলক্ষে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

    এছাড়া বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির আহবায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি  কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আইনজীবী আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকার।

    আলোচনা সভায় শাহজাদপুরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আদালতের কর্মকর্তা ও কর্মচারী, আদালত সংশ্লষ্টি ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর থেকে আগত প্রধান ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন, শাহজাদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অতিবৃষ্টিতে কাপ্তাইয়ে ৪ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত   

    অতিবৃষ্টিতে কাপ্তাইয়ে ৪ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত   

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার  ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে গত দুইদিনে ভারি বর্ষণের ফলে বসতবাড়িতে গাছ পড়ে ৪টি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মঙ্গলবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ১নম্বর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।ফলে ৪টি পরিবারের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়।

    এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দুপুরে ক্ষতিগ্রস্ত কর্ণফুলি সরকারি কলেজ এলাকায় ছুটে যান এবং তাদেরকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ

    শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ

     

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সজীব উপজেলার পৌর এলাকার বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রোববার (২৬ এপ্রিল) শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সজীব আম দেওয়ার কথা বলে একই শ্রেণির তিন শিক্ষার্থীকে নিজের বাড়িতে ডেকে নেয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না। এই সুযোগে শিশুদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।

    জানা যায়, প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩ শত টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়। সাথে সাথে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন এবং উপযুক্ত বিচার প্রার্থনা করেন। এ ঘটনায় এলাকার প্রধানবর্গ রোববার শালিস বৈঠকের আয়োজন করেন।

    এদিকে নিজেদের নির্দোষ দাবী করে এটাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই শালিসে উপস্থিত না হলে বিক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

    এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারনে বাড়িতেই থাকে না। তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।

    মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

    শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

    মো: সবুজ হোসেন রাজা,(শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি)

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় টানা ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন দুটি পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গত ১৭ এপ্রিল প্রত্যাশা নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘ দিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকের পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। এতে দুটি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

    বিষয়টি জানতে পেরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাশফিকা হোসেন প্রথমে একজন প্রতিনিধি ঘটনাস্থলে পাঠান। তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান।

    এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামলসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    ঘটনাস্থলে ইউএনও মাশফিকা হোসেন ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরে অভিযুক্ত মিনা খাতুনের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইউএনওর নির্দেশে রাস্তার বাঁশের বেড়া অপসারণ করা হয় এবং ভুক্তভোগী পরিবারগুলোর চলাচলের জন্য ১০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পরিবারের অবরুদ্ধ থাকার বিষয়টি জানতে পেরে প্রথমে প্রতিনিধি পাঠানো হয়েছিল। পরে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমি নিজেই ঘটনাস্থলে আসি। চলাচলের পথ মানুষের মৌলিক অধিকার। কেউ এ অধিকার হরণ করতে পারে না। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীদের জন্য রাস্তা উন্মুক্ত করা হয়েছে।

    স্থানীয়রা ইউএনওর এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে অবরুদ্ধ দুটি পরিবার। এছাড়া এমন মানবিক ইউএনও এর শীঘ্রই বদলি হওয়ার খবরে স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন।

  • কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের বাঘাইর মাছ উদ্ধার

    কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের বাঘাইর মাছ উদ্ধার

    কাপ্তাই প্রতিনিধি ।

    কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের  বাঘাইর মাছ উদ্ধার করেছে। পরে রাতে স্থানীয়দের উপস্থিততে কেরোসিন তেল দিয়ে মাটিতে গর্ত করে পুতে ফেলা হয়।

    সোমবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গোপন সুত্রের খবর পেয়ে জেটিঘাট হতে ৪ ফুট দৈর্ঘ্য ১৬ কেজি ওজনের একটি মহাবিপন্ন প্রজাতির  বাঘাইর মাছ উদ্ধার করে।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, এটি  কর্ণফুলী নদী হতে কোন জেলে শিকার করে বিক্রি করার জন্য আনে। আমরা গোপন সুত্রে সংবাদ পেয়ে সন্ধ্যায় জেটিঘাট হতে মহাবিপন্ন প্রজাতির বাঘাইর মাছটি উদ্বার করে রেঞ্জে নিয়ে আসি।

    এটি বাংলাদেশে শিকার,পরিবহন এবং কেনাবেচা আইনত নিষিদ্ধ। এবং এটি লাল তালিকাভুক্ত বলে জানান। রাঙামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন (ডিএফও) নির্দেশ অনুযায়ী রাত সাড়ে নয়টায়  উক্ত উদ্বার হওয়া মাছটি কেটে কেরোসিন তেল ঢেলে মাটিতে পুতে ফেলা হয়।

    এসময় কাপ্তাই উপজেলা  বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমানসহ বন বিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।

  • কে রাখে খবর — মোহাম্মদ হাসানুর রহমান

    কে রাখে খবর
    – মোহাম্মদ হাসানুর রহমান

    হিরোশিমা-নাগাসাকি কেন পোড়া মাটি, কে দেবে জবাব
    ধ্বংস-বিভিষিকা লিটলবয়-ফ্যাটম্যান, তবু পেয়েছে সম্মান
    বিদ্বেষ বিভাজন শোষকের হাতিয়ার সভ্যতা গুমরে কাঁদে
    হিংস্র নিপীড়ক নেতানিয়াহু-হিটলার রক্তের হোলি খেলে।

    ড্রোন-মিসাইল-লেজার-কামান, যুদ্ধে মরে জওয়ান
    ধ্বংসস্তুপে বারুদের গন্ধ, জ্বলেপুড়ে খাক জনপদ,
    কি দোষ করেছে অবুঝ শিশু, প্রকৃতি-পশুপাখি-গুল্মলতা
    তবু কেন তারা অকালে মরে, বারেবারে হারায় আবাসন।

    ধূসর কালো আঁধার নীল- শোনায় বিষণ্ণতার গল্প
    কৃষ্ণচূড়া সোনালু জারুল দেখায় এগিয়ে চলার স্বপ্ন।
    সাগর বোঝে না মৃগতৃষ্ণিকা, ঝর্ণা দেখে না পাহাড়ের কান্না
    সুখ-দুঃখ, আনন্দ-বেদনা অনুভূত হয় দারিদ্রতায়।

    ঋতুরানী শরৎ তবু সাজে রঙে, শীত-বসন্ত ফিরে ফিরে আসে
    মুছে যায় যত ধ্বংসের চিহ্ন, জলে ধুয়ে যায় বারুদের গন্ধ
    ফুলে-ফলে ভরে মৃত জনপদ, বাতাসে দোলে ফসলের মাঠ
    মায়াবী রাতের জ্যোৎস্না আলোয় জোয়ার-ভাটা নাচে।

    হয়তো কারো হারায়েছে স্বজন, নেশায় ডুবেছে মরদ জোয়ান
    শিকল পায়ের বাধ্য দাসী কুলি-কামিন কাঁদে
    জঠর জ্বালায় নবযৌবনা কেন ঘুঙুর পায়ে নাচে
    কে রাখে বলো খবর, ক’জন রাখে তার খবর।

  • ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    বিশেষ প্রতিনিধি।

    জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কূশল বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের নানা দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক গবেষণা কাজে এখানে আসেন।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। সে লক্ষ্যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে, ভালো রিজাল্ট করতে হবে সেইসাথে দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তত করতে হবে।

    এ সময় ডেপুটি স্পীকার জানান, ইনশাআল্লাহ, কলেজের হোস্টেল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও জরুরি। এ লক্ষ্যে কলেজে শিফট ও শিক্ষকসংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পীকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি অফিস এবং সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

  • কাপ্তাইয়ের ব্যঙছড়ি মারমা পাড়ায়  প্রকল্প পরিদর্শনে  কানাডিয়ান হাইকমিশনার

    কাপ্তাইয়ের ব্যঙছড়ি মারমা পাড়ায়  প্রকল্প পরিদর্শনে  কানাডিয়ান হাইকমিশনার

    কাপ্তাই প্রতিনিধি: 

    পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প  গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায়  কাপ্তাইয়ের ব্যঙছড়িতে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ।

    এসময় তাঁর সাথে ৬ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  সোমবার সকাল ১১ টায় তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।

    এসময় প্রকল্পের উপকারীভোগীরা প্রতিনিধিদলকে তাদের প্রকল্পের বিভিন্ন দিক অবহিত করেন।

    এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, , কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানাসহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল  উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের সাহায্যে পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।