Author: adminb

  • কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা

    কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা

    কাপ্তাই প্রতিনিধি। 

    আলোর নিচে অন্ধকার। যেখানে স্বল্প মূল্যে পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয় সেখানে বিদ্যুৎ নেই।

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা গড়ে  ১২/১৪ঘন্টা  বিদ্যুৎতের লোডশেডিং হচ্ছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চলতি এপ্রিল মাস হতে সারা দেশের ন্যায় কাপ্তাইয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়  প্রতিনিয়ত বিদ্যুৎ যাওয়া আসার ফলে শিক্ষার্থীদের পড়া লেখায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

    এসএসসি পরীক্ষার্থী পাভেল হোসেন,শারমিন জাহান এরা জানান, রাতে কিংবা দিনে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। যার ফলে  প্রচন্ড গরমে পড়া হয়না। আমরা জানিনা পরীক্ষায় ফলাফল কি হয়।

    প্রতিনিয়ত  লোডশেডিং জন্য অভিভাবক  ফিরোজ মিয়া,সলেমান হোসেন গভীর উদ্বেগ ও হতাশ প্রকাশ করে।তারা  জানান, প্রতিনিয়ত লোডশেডিং হওয়ার দরুণ শিক্ষার্থীরা প্রচন্ড গরমে পড়া লেখায় মনোনিবেশ করতে পারছে না। আমরা চাই পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎতের যেন লোডশেডিং না দেয়। লোডশেডিং এর ফলে সরকারি /বেসরকারি বিভিন্ন শিক্ষা, শিল্প কলকারখানা, ব্যাংক,বীমা, ব্যবসায়ী প্রতিষ্ঠান  ও হাসপাতালে চরম বিপর্যয় নেমে এসেছে।

    কয়েক’টি কারখানা মালিক জানান, সঠিক সময় কাজ ডেলিভারি দিতে না পাড়ায় অর্ডার বাতিল হচ্ছে। ফলে আমরা অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ছি।

    এদিকে কাপ্তাই  কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেখানে ২৩০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রিডে যুক্ত হয়। সেখান এখন  পানি স্বল্পতার ফলে মাত্র বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৩০থেকে ৪০মেগাওয়াট। যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় আর সেখানেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিহীন থাকতে হয়। এ যেন আলোর নিচে অন্ধকার।

    কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ  ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) জানান,লোডশেডিং এর কথা স্বীকার করে বলেন, আমাদের দুটি লাইন একটা বন্ধ করে আবার একটা চালু করা হয়। পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন কোন সমস্যা হবেনা বলে জানান। এবং সমস্যা বেশি দিন থাকবেনা বলেও মন্তব্য করেন।

  • কেপিএম বৈদ্যুতিক তারে আহত অবস্থায়  বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার 

    কেপিএম বৈদ্যুতিক তারে আহত অবস্থায়  বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার 

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং  চন্দ্রঘোনা ইউনিয়ন কেপিএম কলা বাগান এলাকায় বৈদ্যুতিক তারে আহত অবস্থায় একটি  বিরল প্রজাতির  লজ্জাবতী বানর  উদ্ধার করা হয়েছে।

    বুধবার রাত ৯টায়  রেস্কিউয়ার টিমের সদস্য  ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগকে খবর দেয়। পরে কাপ্তাই রেঞ্জের  বন বিভাগের  সদস্যরা রাত ১০ টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান

    ইমরান হোসেন ইমন এর কাছ থেকে রাতে খবর পাওয়ার পর বিভাগীয় বন  কর্মকর্তার নির্দেশে  প্রাণীটিকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে  চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে রাতেই বন বিভাগের  নিকট হস্তান্তর করা হয় ।

    তিনি আরোও বলেন, বিরল প্রজাতির  লজ্জাবতী বানরটি   Bengal Slow Loris প্রজাতির। সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫ টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

  • কাপ্তাইয়ে জাতীয়  পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    কাপ্তাইয়ে জাতীয়  পুষ্টি সপ্তাহের উদ্বোধন

    কাপ্তাই প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাই  উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার   জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর  উদ্বোধন করা হয়েছে।

    ” পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্নিভর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে  প্রধান অতিথি  উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

    এসময় তিনি বলেন, সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে, সেই সাথে খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। সুস্থ সবল জাতি গঠনে সুষম খাবারের বিকল্প নেই।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল অং মারমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক  সৈয়দ ওমর ফারুক, উপজেলা  পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,  উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজ  প্রভাষক আবু তালেব।

    উদ্বোধনী অনুষ্ঠানে  সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • ভাউচার না থাকায়  কাপ্তাইয়ে দুটি প্রতিষ্ঠানকে  ভ্রাম্যমান আদালতে  জরিমানা 

    ভাউচার না থাকায়  কাপ্তাইয়ে দুটি প্রতিষ্ঠানকে  ভ্রাম্যমান আদালতে  জরিমানা 

    কাপ্তাই ( রাঙামাটি)প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ের  নতুন বাজার  ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার  কাপ্তাই ভ্রাম্যমান আদালত পরিচালোনা করেন নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালামালের ভাউচার না থাকায় খাজা আজমির স্টোরকে ২ হাজার  ও রাউজান স্টোরকে ২ হাজার টাকা করে মোট চার হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।

    এসময় কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক  তোফায়েল আহমেদ এবং থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

  • জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা

    জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা

    স্টাফ রিপোর্টার।

    সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

    রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে
    ২২ এপ্রিল বুধবার দিনব্যাপী আলোচনা সভার মধ্য থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন।

    সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা,
    সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, ওমর ফারুক মিয়াজি, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ,সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল প্রমূখ।

    ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে ‘মিট দ্যা প্রেস’ এর মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যাগুলো চিহ্নিতকরণ, ৫ মে সরকারি-বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার, ৬ মে ঢাকায় সমাবেশ উপলক্ষে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে চলো চলো ঢাকা চলো কর্মসূচী ও সাংবাদিক সমাবেশের ঘোষণা করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে নিজ নিজ সংগঠনের ব্যানারে এসব কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে।

    এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের সমন্বয়ে সদস্যপদ প্রদানের একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।

    প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিওসহ সকল গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, ধর্মীয় নেতা, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

    সভায় সংগঠন এবং সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

  • জাজিরায় ২০২৫-২৬ অর্থবছরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত

    জাজিরায় ২০২৫-২৬ অর্থবছরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি ঃ

    ২০২৫–২৬ অর্থবছরে “প্রোগ্রাম অন
    এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” কর্মসূচির আওতায় অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬”।

    মঙ্গলবার (২১ এপ্রিল) – উক্ত অনুষ্ঠানটি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোস্তফা কামাল হোসেন উপ-পরিচালক ,খামারবাড়ি শরীয়তপুর বিশেষ অতিথি-মোহাম্মদ রফিকুল ইসলাম
    অতিরিক্ত উপ-পরিচালক শস্যে খামারবাড়ি বাড়ি ,শরীয়তপুর সভাপতি-মোঃ ওমর ফারুক উপজেলা অফিসার জাজিরা শরিয়তপুর।
    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, মুসলিম জাহান রুনিয়া
    কৃষি সম্প্রসারণ অফিসার জাজিরা , শরীয়তপুর।

    পার্টনার কংগ্রেসে উপস্থিত ছিলেন-স্থানীয় জনপ্রতিনিধি
    , গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ।
    ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ । সকল ইউনিয়নের পিএফএস ,নন -পিএফএস কৃষক /কৃষাণীগণ।

    উপজেলা পর্যায়ে আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন বলেন, কৃষিকে শুধু উৎপাদনমুখী না রেখে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে।

    তিনি আরও উল্লেখ করেন, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে কৃষকরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি অর্জন করে নিজেদের জীবনমান উন্নত করতে পারবে।
    উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক কৃষকদের উদ্দেশ্যে বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণ ও ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। তিনি কৃষিতে বৈচিত্র্য আনা, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং বাজারমুখী উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

    স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জাজিরা পৌরসভার সভাপতি নজরুল কাজী, উপজেলার বিএনপির সভাপতি বজলু শিকদার, পৌর বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান মিলন,উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দাদন হাওলাদার, বিলাশপুর ইউনিয়নের সভাপতি আনোয়ার শিকদার, বিলাশপুর ইউনিয়নের মহিলাদলের সভাপতি রোজি ইসলাম, জাজিরা ইউনিয়নের মহিলাদলের সভাপতি শাহাজাদী সুলতানা,

    কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষাণী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং সফল কৃষি উদ্যোগের গল্প তুলে ধরেন। এতে অংশগ্রহণকারীরা নতুন ধারণা ও প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন, যা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করবে।
    অনুষ্ঠানের একপর্যায়ে সফল কৃষক ও উদ্যোক্তাদের কৃষিকাজে ভাল করার সফলতার গল্প তুলে ধরার সুযোগ করে দেয়া হয়। , যা অন্যদের উৎসাহিত করবে বলে আয়োজকরা মনে করেন।
    সার্বিকভাবে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬” ছিল একটি ফলপ্রসূ আয়োজন, যা কৃষি, পুষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • কাপ্তাইয়ে  হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন 

    কাপ্তাইয়ে  হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিন ব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল)  সকাল ১০টায়  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে   উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রুহুল আমিন এই কর্মসূচীর উদ্বোধন করেন ।

    এসময়  স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা: রুইহলা  অং মারমাসহ হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার,  নার্স এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীরা   উপস্থিত ছিলেন।

    কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা  অং মারমা জানান,   উপজেলার  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে এই  টিকার আওতায় আনা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা এ কর্মসূচির প্রথম ৮ দিন  পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন  বিদ্যালয়ে টিকা প্রদান করবে। এছাড়াও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বুথ ১১ দিন সার্বক্ষণিক খোলা থাকবে।

  • চিৎমরম কৃষি বিভাগের  ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

    চিৎমরম কৃষি বিভাগের  ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে চিৎমরম দূর্গম চাকুয়া কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ এন্ড এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  বাস্তবায়নে সোমবার  উপজেলার ৩নম্বর  চিৎমরম ইউনিয়ন এর দূর্গম চাকুয়া বড় পাড়ায় কৃষকদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।

    এসময় কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আহসান হাবীব,  উপ-সহকারী মোঃ মাসুদ, থোয়াই নু চিং মারমা কাপ্তাই প্রেসক্লাবের সম্পাদক ঝুলন দত্তসহ ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ২৫ জন সাধারণ কৃষকসহ সর্বমোট ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

  • সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

    সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

    স্টাফ রিপোর্টার।

    সাংবাদিকদের একটি সমন্বিত তালিকা/ডাটাবেজ প্রণয়নের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

    রবিবার ১৯ এপ্রিল জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের একটি তালিকা বা ডাটাবেজ তৈরি এবং সাংবাদিকদের নিয়োগ নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যা দীর্ঘদিনের একটি বাস্তব ও যৌক্তিক দাবি।

    বিএমএসএফ মনে করে, দেশে কর্মরত পেশাদার সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য তালিকা না থাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, অপসাংবাদিকতা ও পরিচয় সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গত ১৪ বছর ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ধারাবাহিকভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

    সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন , একটি সঠিক ও গ্রহণযোগ্য ডাটাবেজ প্রণয়ন করা গেলে প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত হবে, অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ের অপব্যবহার কমবে, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে। এক কথায় হলুদ সাংবাদিকতা মুক্ত দেশ গড়ে উঠবে।

    এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দলনিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যাতে দেশের তৃণমূল পর্যায়ের কর্মরত সাংবাদিকরা যথাযথভাবে অন্তর্ভুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করলেও তা ৯ বছরে আলোর মুখ দেখেনি।

    সংগঠনটি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, যেন দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও সর্বজনীন সাংবাদিক ডাটাবেজ প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। গত সরকারের দেওয়া ঘোষণায় ভুল রোটেশন থাকায় তালিকা প্রণয়নের কাজটি সমাপ্ত করতে পারেনি। এ সরকারও যদি আগের পথে হাঁটেন তবে তবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

    বিএমএসএফ বিশ্বাস করে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে।

  • জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা

    জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুরের জাজিরায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) বেলা ১২.০০ ঘটিকায় জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম।

    এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ড. মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভির আহম্মেদ, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি,মুলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক, ধর্মীয়নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে মূল প্রতিবেদন পেশ করেন মেডিকেল অফিসার ডাঃ সোহাগ রহমান।
    উল্লেখ শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় আজ ২০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলেও জাজিরা উপজেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ঝুঁকিপুর্ন ১৮ জেলার ৩০ উপজেলার মধ্যে জাজিরা উপজেলা একটি ঝুঁকিপুর্ন উপজেলা হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচির আওতাধীন ছিল।