কাপ্তাই প্রতিনিধি।
বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই ৩৮বীর এর তত্ত্বাবধানে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২৬) সকাল হতে দুপুর পযন্ত রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম পানছড়ি পাড়ায় মেডিক্যাল ক্যাম্পেইন করে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম। চিকিৎসা সেবা নিতে দূর,দূরান্ত হতে মেডিক্যাল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসে।
এসময় সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম চিকিৎসা শেষে বিনামূল্যে ঔষধ বিতরন করে। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া, লম্বাছড়ি ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকে স্বত:স্ফূর্ত ভাবে ৭৩ জন পাহাড়ি রোগী এসে বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী রাজস্থলী উপজেলার পার্বত্য এলাকায় বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন প্রকার ত্রাণ, সহায়তা, মেডিক্যাল ক্যাম্পেইন ইত্যাদি পরিচালণা করে থাকে।
ভবিষ্যতেও এরূপ জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যহত থাকবে বলে সেনাবাহিনী সূত্রে জানাযায়।