বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাই শিশু নিকেতন শিক্ষার্থীদের মাঝে  জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাউখালীতে গাঁজাচাষকারী যুবক গ্রেফতার চন্দ্রঘোনায় ভারী বর্ষণে ৬১ ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে জেলা পরিষদের চাল বিতরণ সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে; পটিয়ায় বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি রাইখালীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস একচুয়াল গ্রীন কর্পোরেশনের সেলিব্রেশন-পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত Pferderennen Wettarten – Der schnelle Überblick

কাপ্তাই ইউনিয়ন বিএনপির ৬নংওয়ার্ড শাখার নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত 

  • আপডেট এর সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

কাপ্তাই ৪নং ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় শিল্প এলাকা ভাই ভাই ম্যাচে ৬নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত ৫১সদস্য বিশিষ্ট নতুন কমিটির পরিচিত সভা হয়।

কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ।

পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. একরাম  হোসেন বেলাল।

বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্নসম্পাদক মো. বেলাল হোসেন, সদস্য আবদুস সোবহান, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার।

বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন, যুগ্নসম্পাদক মো. মজিবুর রহমান,  ট্রাক শ্রমিক ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম নুরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নসম্পাদক  আব্দুল আহাদ সেলিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুদ,  সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মিয়া চাঁনসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী নির্বাচনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে এবং ২৯৯নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কে বিজয়ী করার জন্য সকলকে কাজ করার আহবান জানান।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ