Category: ঢাকা বিভাগ

  • জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

    জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

    শাহাজাদী সুলতানা, নিজস্ব প্রতিনিধি ।

    শরীয়তপুরের জাজিরায় জাজিরা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০ মার্চ)- সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম, এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুক, জাজিরা থানা তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটু, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, মুলনা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, জাজিরা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজি, সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম,মানবাধিকার কর্মী এবং বি এম এস এফ এর সহ-সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহাজাদী সুলতানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন ফকির , সহ সভাপতি আরজে রতন আলী মোড়ল সাধারণ সম্পাদক হ্নদয় মোল্লা, জাজিরা উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি মোঃ পলাশ খান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

    সভায় জ্বালানি সংকট, অঞ্চল ভেদে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং,শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের আনাগোনা, রাস্তায় কুকরের উপদ্রব সহ উপজেলা বিভিন্ন সমস্যার সমাধানকল্পে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেন।

  • জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

    জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

    শাহাজাদী সুলতানা, নিজস্ব প্রতিবেদক।

    শরীয়তপুরের জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

    ২৬ মার্চ ভোর ৫.৫০ মিনিটে জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে, উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাত্রী ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের সকল শহীদের প্রতি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম এর নেত্রীত্বে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেন শুরু করেন,
    এরপরে জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ এর নেত্রীত্বে জাজিরা থানা পুলিশ, পদ্মাসেতু দক্ষিণ থানা অফিসার ইনচার্জ শাহ আলম এর নেত্রীত্বে দক্ষিণ থানা পুলিশ, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটু আকন এর নেত্রীত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি কাজি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনের নেতৃত্ব পৌর বিএনপি, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর নেত্রীত্বে জাজিরা প্রেস ক্লাব, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ এসময়ে মহান স্বাধীনতা দিবসের সকল শহীদের প্রতি বিনম্র নিবেদন করেন।
    এসময়ে শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদে ঈমান হাফেজ মাওলানা মোঃ সজিব মল্লিক।

  • ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬

    ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬

    নিজস্ব প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন।

    রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে মেহেদী উৎসব।

    ২৭ রমজান থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে ৩০ রমজান পর্যন্ত।
    বিকেল থেকেই বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবকে কেন্দ্র করে সরোবরের চারপাশে বসেছে মেহেদী আঁকার একাধিক স্টল। তরুণ-তরুণীরা তাদের পছন্দমতো নকশায় হাতে মেহেদী পরিয়ে নিচ্ছেন।
    পাশাপাশি রয়েছে নানা ধরনের খাবারের দোকান ও আকর্ষণীয় ফটোস্পট, যা দর্শনার্থীদের ভিড় আরও বাড়িয়েছে। ‘ফ্রেশ অনন্য’ এর উদ্যোগে আয়োজিত এই মেহেদী উৎসব চলবে চাঁদরাত পর্যন্ত।
    এছাড়াও উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, গান ও আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো পরিবেশ। ঈদের আমেজ আগেভাগেই উপভোগ করতে অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে ভিড় করছেন এখানে।
    দর্শনার্থীরা জানান, এমন আয়োজন ব্যস্ত নগর জীবনে কিছুটা স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
    উৎসবটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিদার হোসেন পাটোয়ারী, ফারাবী নয়ন, নুর মোহাম্মদ বাপ্পি, ইমন খান ও ইয়াসির আরাফাত আয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  • জাজিরা ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ

    জাজিরা ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহের সুবিধার্থে, জাজিরা ইউনিয়ন পরিষদ কর্তৃক গতকাল ৪০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

    রবিবার (১৫ মার্চ) -২০২৬ সকালে জাজিরা ইউনিয়ন পরিষদে কার্ডধারি জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

    এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, তাদের সাময়িক দুর্দিনে সহায়তা প্রদান করা হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রহমান হাওলাদার, যিনি এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিশিত বিশ্বাস,ভিজিএফ যাচাই- বাছাই কমিটিতে মনোনায়ন প্রাপ্ত দুইজন গণ্যমান্য ব্যক্তি ১)জাজিরা ইউনিয়নের মহিলা দলের সভাপতি শাহাজাদী সুলতানা, ২) জাজিরা ইউনিয়নের বিএনপির নেতা জাহাঙ্গীর বেপারী এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    চেয়ারম্যান আব্দুল রহমান হাওলাদার বলেন, “আমরা চেষ্টা করছি, প্রতি বছর বিশেষ করে দুর্যোগপূর্ণ সময়ে, জেলেদের পাশে দাঁড়ানোর। তাদের শ্রমের মূল্যায়ন ও সহায়তার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।”
    এই বিতরণ কার্যক্রমে প্রায় ২০০ জন জেলে অংশগ্রহণ করেন। চাউল বিতরণের মাধ্যমে তাদের খাদ্য সংস্থান বৃদ্ধি পাবে এবং তারা আগামী কয়েক সপ্তাহের জন্য খাদ্য সংকট থেকে মুক্ত থাকতে পারবেন।
    জেলেরা জানান, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যখন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে তাদের মাছ শিকার কার্যক্রম ব্যাহত হয়। স্থানীয় জেলে মাইনুল ইসলাম বলেন, “চাউল পাওয়া আমাদের জন্য অনেক বড় সাহায্য, এতে আমাদের পরিবার অনেকটা উপকৃত হবে।”
    এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের প্রতি মানবিক সহানুভূতির প্রদর্শন করা হয়েছে, যা ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চেয়ারম্যান আবদুল রহমান হাওলাদার আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু চাউল বিতরণ নয়, বরং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সামগ্রিকভাবে কাজ করা।”
    এছাড়া, ভবিষ্যতে আরও কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
    এমন উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সৃষ্টি করেছে এবং একে মডেল হিসেবে দেখা হচ্ছে।

  • নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে  বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা

    নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে  বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা

    স্টাফ  রিপোর্টার।
    নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
    রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন নোয়াবের
    নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে গণমাধ্যম ও সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
    নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৫৪ বছরের ঘুণে ধরা এ গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে ঢেলে সাজাতে মালিক পক্ষ ও সাংবাদিক-প্রতিনিধিদের যৌথ উদ্যোগ নিতে হবে। নয়তো তলাণীতে ঠেকে যাওয়া গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনকে জাগিয়ে তোলা সম্ভব হবে না। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনের এ তলানি ঠেকাতে সকলকে এগিয়ে আসারও আহবান জানান।
    নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সহ-সভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির।
    নোয়াবের নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, ২০২৬–২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটিতে মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে সংবাদ সম্পাদক আলতামাশ কবির নির্বাচিত হয়েছেন।
    এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক  সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) সম্পাদক  ডা. রমীজউদ্দীন চৌধুরী ও নাসিম মনজুর।
  • জাজিরা ইউনিয়নে সুশৃংখলভাবে ভিজিএফের চাল বিতরণ

    জাজিরা ইউনিয়নে সুশৃংখলভাবে ভিজিএফের চাল বিতরণ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুর জেলার জাজিরা ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

    শনিবার (১৪ মার্চ) -সকাল ১০ ঘটিকার সময় জাজিরা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে এলাকার শতাধিক দরিদ্র পরিবার উপকৃত হয়েছে।
    অনুষ্ঠানে নেতৃত্ব দেন ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম এবং জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার। তার তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত সুবিধাভোগীদের হাতে ভিজিএফের চাল তুলে দেওয়া হয়।

    চাল বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি,ভিজিএফ যাচাই বাছাই কমিটিতে মনোনায়ন পাওয়া দুইজন গণ্যমান্য ব্যক্তিবর্গ ১)জাজিরা ইউনিয়নের মহিলা দলের সভাপতি, শাহাজাদী ২)জাজিরা ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
    চাল বিতরণ কার্যক্রমে চেয়ারম্যান আবদুর রহমান হাওলাদার বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের ভিজিএফ কর্মসূচির মাধ্যমে যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া এই সহায়তা দরিদ্র মানুষের জন্য অনেক উপকারে আসছে। বিশেষ করে যারা দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য এই চাল বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।
    এ সময় উপস্থিত স্থানীয়রা ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
    উল্লেখ্য, ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

  • সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব

    সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব

    স্টাফ রিপোর্টার।

    দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করে পেশাগত মর্যাদা, অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের লক্ষ্যে এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এ্যাবজা) জোট পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়োজিত সাধারণ সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

    মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকালে রাজধানীর মতিঝিল সিটি সেন্টার সংলগ্ন একটি রেষ্টুরেন্টে এ সাধারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন এ্যাবজার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

    তিনি বিগত বছরের কার্যক্রম তুলে ধরে জোটকে গতিশীল করতে সকলের নিকট আহবান জানান। এ সময় জোট নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

    নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জ, হয়রানি ও পেশাগত অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে শক্তিশালী ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। একটি কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে এ্যাবজা জোট সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে।

    এ সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (রেজি: ০৬/২০২২) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরকে আহ্বায়ক এবং বাংলাদেশ এডিটরস ফোরামের মহাসচিব ওমর ফারুক জালালকে সদস্য সচিব করে জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জোটের এ আহবায়ক কমিটিতে সদস্য সংগঠন হিসেবে বিভিন্ন জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এ জোটে যারা রয়েছেন তারা হলেন জাস্টিস ফর জার্নালিস্টের পক্ষে মহাসচিব শাহিন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার নির্ধারণী কমিটির সদস্য সচিব মনজুর হোসেন, টেলিভিশন এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অশোক ধর, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি সাব্বির আহমেদ রনি, লায়ন মো: নুর ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৪৬/২৪), বাংলাদেশ প্রেস ক্লাবের (রেজি নং ৯৮৭৩৬/১২) সভাপতি ফরিদ খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (রেজি: নং ৭১৬১(৩৪৯)/৭) মহাসচিব এম এ মমিন আনসারী, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদ ইকবাল, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের (রেজি: এস ১৪১৭) সভাপতি মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা, নারী সাংবাদিক ঐক্য পরিষদের মারিয়া আক্তার, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব এম আর এ সুজন মাহমুদ, জাতীয় প্রেস কাউন্সিলের (রেজি: নং ০২৪৩৩৮) সাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন গাজী, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম রনি, নারায়নগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক এমএ মান্নান ভুঁইয়া, জুরাইন প্রেস ক্লাবের সভাপতি সালেহ আহমেদ সাহেল, শাহ মো: সরওয়ার জাহান, কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদ, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি মো: সোহেল রানা, শহীদুল ইসলাম চৌধুরী, মহাসচিব, গ্রামীন সংবাদ সংস্থা, বিএম আশিক হাসান, মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটি, মো: আনোয়ার হোসেন, সভাপতি, আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম, কেএম আবুল হোসেন, সভাপতি, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম, ফয়সাল আজম অপু, সভাপতি, সোনা মসজিদ প্রেস ক্লাব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এ সংগঠনের জোটভুক্ত সদস্য।

    নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় আগে সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    বক্তারা বলেন, দেশের সাংবাদিক সমাজকে শক্তিশালী ও সংগঠিত করতে এ্যাবজা জোট একটি কার্যকর সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে আগামীতে কাজ করবে।

    নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।

    সভা শেষে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, পেশার মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া করা হয়।

    জোটের কার্যক্রম প্রসারের জন্য ৮ বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে স্থানীয় এবং আঞ্চলিক সাংবাদিক সংগঠনগুলো সদস্যপদ লাভ করতে পারবে।

  • শরীয়তপুরের জাজিরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের মতবিনিময় সভা

    শরীয়তপুরের জাজিরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের মতবিনিময় সভা

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি ঃ

    মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১১মার্চ) ২০২৬ সকাল ১০ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ তাহমিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার বজলু সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ তসলিম হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন,শরীয়তপুরের প্রাথমিক শিক্ষা মনোনয়নে প্রস্তাবিত পরিকল্পনা তুলে ধরেন,
    পরিকল্পনা সমূহ হলো ঃ
    ১)বাংলা ইংরেজি ভাষার শুধু উচ্চারণ চর্চা
    ২)শিশুতোষ লাইব্রেরী কর্নার বা ছোট বইয়ের তাকে স্থাপন
    ৩)হাতের লেখা সুন্দরও স্পষ্ট করণ অনুশীলন
    ৪)প্রোগ্রাম চালু করা
    ৫)সৃজনশীল দেয়াল প্রকাশ
    ৬)পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন ও পরিকল্পিত সবুজায়ন কর্মসূচি
    ৭)মাল্টিমিডিয়া প্রজেক্টেরের ব্যবহার
    ৮)STAR of the work (প্রোগ্রাম চালু করা)
    ৯)শিক্ষার্থীদের উপস্থিতি ও সময় অনুভূতিটা
    নিশ্চিত করুন
    ১০)শিক্ষক অভিভাবক সমন্বয়

    শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে নতুনত্ব আনা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

    সভায় জাজিরা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। শিক্ষকদের সক্রিয় উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা, আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত শিক্ষার্থী মূল্যায়ন এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
    মতবিনিময় সভায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠ্যবইভিত্তিক কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনা, সহশিক্ষা কার্যক্রম জোরদার করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উঠে আসে।
    সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হলো একটি জাতির শিক্ষা ব্যবস্থার ভিত্তি। এই স্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক তৈরি করা সম্ভব। তাই প্রতিটি শিক্ষককে দায়িত্বশীলতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে।
    এ সময় শিক্ষকদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়েও খোলামেলা আলোচনা হয়। শিক্ষকরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন।
    সভা শেষে উপস্থিত শিক্ষকরা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়তে সবাইকে একযোগে দায়িত্ব পালন করতে হবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হবে।
    উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণ ও মতামতের মাধ্যমে সভাটি অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

  • ঢাকাস্থ কাউখালী সমিতির আত্মপ্রকাশ

    ঢাকাস্থ কাউখালী সমিতির আত্মপ্রকাশ

     নুরুল হুদা বাবু। 

    ৬ মার্চ ২০২৬ শুক্রবার নয়া পল্টনের স্কাউট মার্কেটের তৃতীয় তলায় ইফতার ,দোয়া ও নতুন সদস্য সংগ্রহ শুরুর অনুষ্ঠানে কাউখালী যুব কল্যাণ সমিতি নাম বাদ দিয়ে কাউখালী সমিতি ঢাকার আত্মপ্রকাশ করা হয়েছে।

    সমিতির উপদেষ্টা এইচ এম দীন মোহাম্মদ জানালেন পিরোজপুর জেলার কাউখালী  উপজেলার ঢাকায় বসবাস কারি সকল জনগণ দলমত নির্বিশেষে সদস্য হতে পারবেন  ।

    সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলম তার বক্তৃতায় বলেন, ২০০৯ সাল থেকে যাত্রা শুরু হয়েছিলো। আজ থেকে কাউখালী  উপজেলার সকল মানুষ এই সমিতির সদস্য হতে পারবেন।

    এই সমিতির সাবেক সাধারণত সম্পাদক চঞ্চল  বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এই মধুর সময়ে আমরা উপনিত হয়েছি,শুকরিয়া। আজ কাউখালীর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো নতুন সদস্য ফর্ম সকলের সন্মাতি ক্রমে, আলহামদুলিল্লাহ।

    উল্লেখ্য ২০০৯ সালে জিয়া উদ্যানে এক বিকেলে এইচ এম দীন মোহাম্মদ,  সাইফুল ইসলাম আলম,ভিপি দুলাল,নিক্সন, মনির হোসেন, চঞ্চল, উজ্জল,লাইজু,স্বপন সহ আরো কয়েকজন একত্রিত হয়ে কাউখালী যুব কল্যাণ সমিতি নামে সংগঠনের যাত্রা শুরু হয়।

    পরবর্তীতে রমনা পার্কে বসা থেকে শুরু করে আজ ইফতারে আগে পর্যন্ত চলমান ছিল এই নামে।

    আজ কাউখালী যুব কল্যাণ সমিতির পূর্বের ১০০ জন সদস্য বহাল রেখে  ০৬/০৩/২০২৬ ইং তাং থেকে কাউখালী সমিতি ঢাকার ,আত্মপ্রকাশ ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হলো।

    নয়া পল্টনের স্কাউট মার্কেটের তৃতীয় তলায় এ ইফতার দোয়া ও নতুন সদস্য সংগ্রহ শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা এইচ এম দীন মোহাম্মদ।

    এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলম, সহ -সভাপতি মুন্না , সাধারণ সম্পাদক উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল , মনির হোসেন,মানিক,পলাশ,লাইজু,বাশার,শাহজাদা বাপ্পি,দীপ কল্যাণ সমিতির মিলন,সাংবাদিক নূরুল হুদা বাবু ,মোস্তাফিজ,দেলোয়ার , সাইদ, মিরাজ ,মহিলা দলের নেত্রী সেপু সহ প্রায় ২ শতাধিক পুরাতন ও নতুন সদস্য।

  • চার ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক কাপ্তাইয়ে ইটবাহী পিকাপের ধাক্কায় ব্যাঙছড়ি ব্রিজ সড়কে যানচলাচল বন্ধ

    চার ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক কাপ্তাইয়ে ইটবাহী পিকাপের ধাক্কায় ব্যাঙছড়ি ব্রিজ সড়কে যানচলাচল বন্ধ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই ব্যাঙছড়ি চট্টগ্রাম – কাপ্তাই প্রধান  সড়কে রাঙ্গুনিয়া হতে কাপ্তাই গামী একটি ইটবাহী পিকআপ (চট্টমেট্রো ড ১১-২৩৩৪) স্টীলব্রীজের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে রেলিং এর কিছু অংশ পিকআপের বাম পাশে ঢুকে যায়। ফলে এই সড়কে ভারী যানবাহন চলাচল মুহূর্তের মধ্যে  বন্ধ হয়ে যায়।ফলে সড়কের উভয় পাশে ভারী যানবাহন ৪ ঘন্টা বন্ধ থাকে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি)।

    তিনি জানান, উক্ত দূর্ঘটনার পর হোন্ডা ও সিএনজি ব্যতিত অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

    পিকআপ এর চালক নজরুল ইসলাম  ও হেলপার আবু বক্কর জানান, ব্রিজে উঠতে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লাগে। তবে আমাদের কোন ক্ষতি হয় নাই, পিক-আপের সামনের অংশ নষ্ট হয়েছে।

    এদিকে ঘটনাস্থলে   কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং কাপ্তাই  থানা পুলিশ ও ফায়ার সার্ভিস   সদস্যদের সহায়তা দুপুর ২ টার পর পিক-আপটি স্টীলব্রীজ হতে সরানো হলে  যান চলাচল স্বাভাবিক  হয়।