Author: adminb

  • প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশু ইয়ামিন দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন

    প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশু ইয়ামিন দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন

    কাপ্তাই প্রতিনিধি। 

    মানুষ, মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি…..।    মায়ের কোলজুড়ে এসেছিল নতুন অতিথি। জন্মের পর পরিবারের স্বপ্ন ছিল শিশুটিকে ঘিরে সুন্দর ভবিষ্যৎ গড়ার। কিন্তু পৃথিবীতে আসার দুই মাস পূর্ণ হওয়ার আগেই কঠিন এক রোগের সঙ্গে জীবনযুদ্ধে নামতে হয়েছে ছোট্ট আবদুল্লাহ ইয়ামিনকে। বয়স মাত্র ১ মাস ২৬ দিন। এই বয়সেই সে আক্রান্ত হয়েছে বিরল জন্মগত লিভারের জটিল রোগ ‘বিলিয়ারি এট্রেসিয়া’য়।

    চিকিৎসকরা  বলছেন, দ্রুত অস্ত্রোপচার না করালে শিশুটির জীবন হুমকির মুখে পড়তে পারে। তবে সেই অপারেশনের ব্যয় বহনের সামর্থ্য নেই নিম্নমধ্যবিত্ত পরিবারটির। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহায়তা কামনা করছেন ইয়ামিনের বাবা-মা।

    ইয়ামিনের বাবা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জন্মের কয়েকদিন পর থেকেই শিশুটির শারীরিক জটিলতা দেখা দেয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, সে ‘বিলিয়ারি এট্রেসিয়া’ নামের জটিল রোগে আক্রান্ত। বর্তমানে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন মাহমুদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে ইয়ামিন। হাসপাতালের ১৫ নং ওয়ার্ডের ১ নং বেডে ভর্তি আছে শিশুটি।

    চিকিৎসকরা জানিয়েছেন, ইয়ামিনের দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা ব্যয় হতে পারে। কিন্তু স্বল্প আয়ের ওপর নির্ভরশীল পরিবারটির পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার খরচ চালাতে ইতোমধ্যে ধারদেনা করতে হচ্ছে পরিবারটিকে।

    কান্নাজড়িত কণ্ঠে ইয়ামিনের মা আফসানা আক্তার  বলেন, “আমার সন্তানের বয়স এখনও দুই মাস হয়নি। ওকে বাঁচাতে সবার সহযোগিতা দরকার। একটু সাহায্য পেলেই হয়তো আমার সন্তান নতুন জীবন ফিরে পাবে।”

    পরিবার সূত্রে জানা গেছে, তাদের বর্তমান বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমবাগান গ্রামে। এর আগে তারা রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট এলাকার বাংলা কলোনিতে বসবাস করতেন। পরিবারটির একটাই আকুতি সবার একটু সহায়তায় হয়তো বেঁচে যেতে পারে ছোট্ট ইয়ামিনের জীবন।

    শিশু ইয়ামিনের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা নিচের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন—

    বিকাশ (পার্সোনাল): ০১৫৩৬-৪৮৮২১৯

    ব্যাংক হিসাব: আফসানা আক্তার

    সোনালী ব্যাংক, মাটিরাঙ্গা শাখা

    হিসাব নম্বর: ৫৪১৭১০১০২৩৭৪৪

  • খুকনী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

    খুকনী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থ, হতদরিদ্র ও দুর্যোগ আক্রান্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    খুকনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মোট ৫ হাজার ৩৬১টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

    এ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খুকনী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিপন মিয়া, ইউনিয়ন সচিব আবু শাহীন মোল্লা, ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার রামকৃষ্ণ মজুমদার, ইউনিয়ন পরিষদের মেম্বার ও সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী গোলাপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সরকারের এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়

    ইউনিয়ন প্রশাসক রিপন মিয়া জানান, সরকারের ভিজিএফ এর আওতায় এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন হতে দশজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা যাকাত প্রদান 

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন হতে দশজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা যাকাত প্রদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কাপ্তাই উপজেলার দশজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা যাকাত প্রদান করা হয়েছে।

    শনিবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিস  কার্যালয়ে এ যাকাত প্রদান করা হয়।

    ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জানা যায় ২০২৫-২৬অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড হতে সাহায্যে জন্য আবেদন করার ফলে দশজন অসহায় ব্যক্তিকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে যাকাত ফান্ড হতে সাহায্যে করা হয়।

    কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম উপস্থিত থেকে দশজনকে পাঁচ হাজার টাকা নগদ প্রদান করেন।

    এসময় কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান ও কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,উক্ত অর্থ সংসারের আয় বৃদ্ধি করে এমন কিছু করার জন্য সকলকে আহবান জানান।

  • কাপ্তাই  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

    কাপ্তাই  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাই  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার  দুপুর আড়াই টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা শিক্ষা অফিসের  আয়োজনে এবং বাচিক শিল্পি রওশন শরীফ তানির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই  উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

    প্রধান অতিথি উপস্থিত  থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন।

    এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে অঙ্গীকার করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে অঙ্গীকার করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    স্টাফ রিপোর্টার,শাফায়েত হোসেন।

    মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে প্রশাসন, সাংবাদিক এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।

    তিনি কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতা এম এ মান্নান হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিটন মাহমুদ বাবু, মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মো. বশির উল্লাহ বশির, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতা রুবেল হাওলাদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক মোসবাহ, তদন্ত কর্মকর্তা রফিক, অপারেশন অফিসারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

    বক্তব্যে ববি হাজ্জাজ জানান, মোহাম্মদপুর-বসিলা এলাকায় নতুন একটি থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে যারা রয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। সাংবাদিক ও পুলিশ ভাইদের প্রতি আমার আস্থা রয়েছে। আপনারা প্রকৃত অপরাধীদের তালিকা তৈরি করে আমার কাছে দেবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
    তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস, খাল সংস্কারসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এসব কাজে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও জরুরি বলে তিনি উল্লেখ করেন।
    এ সময় স্থানীয় বাড়ির মালিক ও এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের কারণে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। মোবাইল ফোন ব্যবহার কিংবা রাস্তায় নিরাপদে চলাচল নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
    এলাকাবাসীর প্রশ্নের জবাবে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ইনশাআল্লাহ, আমরা সব সমস্যার সমাধানে কাজ করব। তবে আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে। ঢাকা-১৩ আসনকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
    তিনি আরও বলেন, সন্ত্রাসী যে-ই হোক, তার পরিচয় বড় বিষয় নয়। সন্ত্রাস নির্মূল করাই আমার মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
    মতবিনিময় সভায় বক্তারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

  • বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ 

    বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ স্পেশাল টিম মানিকছড়ি হতে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে।

    শনিবার বেলা সাড়ে বারোটায় রাঙামাটি সদর রেঞ্জ গোপন সুত্রে খবর পেয়ে এটি উদ্ধার করে।

    রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, কিছু অসাধু ব্যক্তি এ বিরল প্রজাতির কচ্ছপটি বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে। এসময়  সদর  বন  বিভাগের স্পেশাল টিম মোঃ ফজলুল হক , মোঃ শফিকুল ইসলাম,মনির ও শাহীন কবির এফজি  ঘটনাস্থল হতে কচ্ছপটি উদ্ধার করে।

    এসময় বন বিভাগের  লোকজনকে আছ করতে পেরে বিক্রেতা গোপনে ব্যাগ রেখে  শটকে পরে বলে জানান।

    এটির  ওজন ৩.৫০০ কেজি । দৈঘ্য ১৪ ইঞ্চি প্রস্ত ১২ ইঞ্চি । পরে বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় এটি কাপ্তাই রেঞ্জের লোকজন  কর্ণফুলী নদীতে  অবমুক্ত করে বলে জানান।

  • মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায়   কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

    মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায়  কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

    কাপ্তাই প্রতিনিধি।

    সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

    শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হানুল ইসলামের নেতৃত্বে কাপ্তাই উপজেলা পরিষদ এলাকার আশপাশ, নালা, নর্দমা, ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

    এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা সহ  উপজেলার বিভিন্ন দপ্তরের  প্রধানগণ,  জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম জানান , পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলা সম্ভব। আসুন আমরা সকলে নিজ,নিজ এলাকা এবং অফিস পরিস্কার পরিচ্ছন্ন রাখি এবং সুস্থ থাকি।

  • কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

    কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাইয়ে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে।

    শুক্রবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপন করা হয়।

    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সংরক্ষণ  প্রকল্পের বাস্তবায়নে কানাডা গ্লোবাল এফেয়ারস এর অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায় আরডি-সিএইচটি প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল কুমার তঞ্চ্যার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওশ্লেলিমং চৌধুরী।

    প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, তিনি বলেন,পরিবেশ ভারসাম্যর ফলে দেশে বিভিন্ন ধরনের মহামারী দেখা দেয়। এসকল ভারসাম্য মানবজাতির সৃষ্টি। তিনি পাহাড়, বন,পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে  সচেতন থাকতে এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

    অনুষ্ঠানে  উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রকল্প কর্মকর্তা কামনা শীর্ষ খিসা।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান ও জেলা ইউএনডিপি প্রতিনিধি উমেচিং মারমা।

    পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য দিবসটি কাপ্তাই দশটি উপজেলায় পালন করা হয়।

  • আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি: আনোয়ার হোসেন।

    ২১ মে ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি; সাবেক সভাপতি, কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিয়ার সুলতানা  থানা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহাম্মদপুর,  তানজিন শারমিন মিশরী সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহাম্মদপুর এবং বি এম রংধল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ৫৭ নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর থানা বিএনপি।
    এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

  • কাপ্তাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি নবাগত ইউএনও কে ফুলেল সংবর্ধনা

    কাপ্তাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি নবাগত ইউএনও কে ফুলেল সংবর্ধনা

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতির পক্ষ হতে কাপ্তাই উপজেলা নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলামকে ফুলের সংবর্ধনা দেয়া হয় ।

    বুধবার দুপুর ২টায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    এসময় কাপ্তাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতির সভাপতি কল্যান চৌধুরী, সহ-সভাপতি মোঃ শরিফুর রহমান, সহ-সভাপতি ডাঃ সৌমেন দত্ত, সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান টিপু,যুগ্ম সম্পাদক দীপংকর দেবনাথ,  বিশ্বজিৎ সাহা, সদস্য  আশিষ  সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

    এসময় নির্বাহী অফিসারের সাথে সমিতির নেতৃবৃন্দ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ বিষয়ে কথা বলেন।