Category: ঢাকা বিভাগ

  • বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহণ

    বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহণ

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন পদের সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে এক সভা ১৮ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটির সভাপতি হিসেবে এবং লায়ন মো: আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন।

    এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি,দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহবান জানান।

    উল্লেখ্য, ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৪-১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বর মাসে সংগঠনের ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

    আগামী ১-৭মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ- ২০২৬ উদযাপনের আগে বাকি ৭টি বিভাগের সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে সকল শাখার সভাপতি-সম্পাদকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে অনুরোধ করা যাচ্ছে।

  • কাপ্তাইয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

    কাপ্তাইয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই ৪নং ইউনিয়ন বিএনপি ৫নং ওয়ার্ড লগগেইট বিএনপির পরিবারের পক্ষ হতে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।

    শুক্রবার বিকাল ৫টায় লগগেইট দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো লোকমান আহমেদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা কৃষক দল সম্পাদক ইকবাল হাসান মাসুদ, ইউনিয়ন মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ অলী,সদস্য মো.সাদ্দাম হোসেন, ৫নং  ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন সহসভাপতি মো. হাফেজ,  সাধারণ সম্পাদক মো.জিয়া,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসম্পাদক মো.লিটন,৬নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মিয়া চাঁনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত করেন ঢাকা কলোনির ইমাম মো. রাশেদ।

  • স্বরূপকাঠির সন্তান শিক্ষা উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলামের সফলতার গল্প

    স্বরূপকাঠির সন্তান শিক্ষা উদ্যোক্তা মোঃ রফিকুল ইসলামের সফলতার গল্প

    মোঃ জাকির হোসেন।

    পিরোজপুর জেলার স্বরূপকাঠির সোহাগদল গ্রাম থেকে উঠে এসে আজ ঢাকার অভিজাত এলাকা গুলশান ও উত্তরাতে সফল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মোঃ রফিকুল ইসলাম।

    ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী আজ দেশের অন্যতম সফল শিক্ষা উদ্যোক্তা হিসেবে পরিচিত।
    শিক্ষাজীবন ও প্রাথমিক পরিচয় :
    ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির এবং অত্যন্ত স্মার্ট ও চৌকস মোঃ রফিকুল ইসলাম তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে ঢাকা কলেজ এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পান। কৃতিত্বের সাথে শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি পেশা হিসেবে বেছে নেন ইংরেজি শিক্ষকতা। তবে শুধু শিক্ষক হিসেবেই নয়, তিনি হয়ে উঠেছেন একজন সফল শিক্ষা উদ্যোক্তা।

    মোঃ রফিকুল ইসলামের প্রতিষ্ঠিত লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুল আজ রাজধানীর অন্যতম পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার অভিজাত এলাকা গুলশানে অবস্থিত এই প্রতিষ্ঠানটি শুধু দেশীয় শিক্ষার্থীদের জন্যই নয়, বাংলাদেশের বাইরের শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।
    গুলশানে অবস্থিত লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুলে দেশি-বিদেশি বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক পরিবেশের কারণে এই শাখাটি বিশেষভাবে জনপ্রিয়।
    উত্তরায় প্রতিষ্ঠিত লর্ডসের দ্বিতীয় শাখাটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এখানে বাংলাদেশের মেধাবী ও স্কলার শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। এই শাখাটি দেশের প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য মানসম্মত ইংরেজি মাধ্যম শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।
    সফলতার পাশাপাশি মোঃ রফিকুল ইসলাম নিজ এলাকার প্রতিও রয়েছে দায়বদ্ধতা। স্বরূপকাঠির সোহাগদলে তিনি নির্মাণ করেছেন একটি নান্দনিক বাড়ি, যা এলাকায় অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।
    একজন গ্রামীণ পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থী কীভাবে রাজধানীর সফল শিক্ষা উদ্যোক্তা হয়ে উঠলেন, তা অনেক তরুণের জন্য অনুপ্রেরণা। তার মেধা, পরিশ্রম, দূরদর্শিতা এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসাই তার এই সফলতার মূল চালিকাশক্তি।
    মোঃ রফিকুল ইসলামের এই সফলতার গল্প প্রমাণ করে যে, সঠিক লক্ষ্য, পরিশ্রম এবং দৃঢ় সংকল্প থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। স্বরূপকাঠির এই সন্তান আজ শুধু নিজের জন্যই নয়, দেশের হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত রয়েছেন।

  • পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন

    পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন

    ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

    পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি/খাগড়াছড়ি/বান্দরবান) বাঙালি জাতির লোকজন চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দুর্দশার কথা শোনার কেউ নেই ।

    গতকাল ২৬ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের এক মতবিনিময় সভায় এমন তথ্য উঠে এসেছে ।

    চাকরি সংস্কার আন্দোলনের আহ্বায়ক জালাল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা আল ইহযায, জাস্টিস পার্টির সভাপতি আবুল কাশেম, মুসলিম সমাজের সভাপতি মাসুদ হাসান, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খানে এ আসাদ, এডভোকেট কাজী এ এ কাফী , খান হৃদয় প্রমুখ ।

    বক্তারা বলেন,”পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি/খাগড়াছড়ি/বান্দরবান) বাঙালি জাতির লোকজন চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দুর্দশার কথা শোনার কেউ নেই ।এনজিও, উন্নয়ন প্রকল্প বা স্থানীয় প্রশাসনের অধীনে চাকরিতে পাহাড়ি জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়।এতে যোগ্য বাঙালি প্রার্থীরা সুযোগ হারাচ্ছেন বলে মনে করেন অনেকে।”

  • কমলাপুরে কাজী হাজেরা সেবা কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ

    কমলাপুরে কাজী হাজেরা সেবা কেন্দ্রের উদ্যোগে কম্বল বিতরণ

    আজম আজম ইরাদ। 

    মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে কাজী হাজেরা সেবা কেন্দ্র।

    শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৫) কমলাপুরে কাজী আহসানুল ইসলামের নিজ বাড়িতে এ কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আলোকিত ৯০’-এর বন্ধুরা মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, দীপু খন্দকার, শাহজালাল মোল্লা ও রেজাউল মাহবুব খোকন ,সোয়েব ভুঁইয়া। স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাজী হারুনুর রশিদ।

    পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোকিত ৯০-এর বন্ধু মাহবুবুর রহমান।
    অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে স্বতঃস্ফূর্তভাবে কম্বল তুলে দেওয়া হয়।

    শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত কাজী হাজেরা সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকাবাসীকে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসা সেবা ও শীতবস্ত্র সহায়তা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
    কাজী হাজেরা সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী কাজী আহসানুল ইসলাম সরোয়ার দীর্ঘদিন ধরে মানবিক এই প্রতিষ্ঠানটির সার্বিক অর্থায়ন করে আসছেন। তাঁর এই উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

  • জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

    জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

    স্টাফ রিপোর্টার ।

    ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে জাতীয় মুসলিম জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

    (২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এ জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেন।

    জোটভুক্ত দল সমূহের প্রতিনিধি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন, গণমুক্তি জোট চেয়ারম্যান ও জোটের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক এ্যাড. জিয়াউর রহমান, মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, বিএনডিপি চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নবাব সলিমুল্লাহর মুসলিম জাতিসত্তা আদর্শে অনুপ্রাণিত এই জোট নির্বাচনের পরেও জোটবদ্ধ ভাবে জুলাই চেতনা ও আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্য অটুট রাখবে এবং সমমনা বিভিন্ন দল ও সংগঠনের জন্য জোটের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে বলে মতামত রাখেন।

    নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রীক রাজনৈতিক সংগঠন নয় বরং জ্ঞান, যুক্তি , ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী সংগঠন হিসাবে কাজ করে যাবে।

    সম্মেলনে ১০দফা ঘোষণাপত্র পাঠ করে শোনান দলের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

    জাতীয় মুসলিম জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের টানা তিনদিন ছুটির কারণে মূল তফসিল কাঠামোর মধ্যে থেকেই মনোনয়নপত্র জমা দানের সময় ৩দিন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবী জানান। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে জোটের সদস্যরা অংশগ্রহণ করার ঘোষণা দেন।

  • শরীয়তপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

    শরীয়তপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি।

    শরীয়তপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২২ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শরীয়তপুর প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

    মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
    বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। সংবাদমাধ্যমের ওপর হামলা স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না।
    মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমে হামলা পুরো জাতির জন্য উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

    এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাসস প্রতিনিধি মজিবুর রহমান, আর টিভি প্রতিনিধি আবুল হোসেন সরদার, দৈনিক সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর,দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নুরুজ্জামান শেখ, news24 এর জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, এখন টিভির জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান মনির, সাংবাদিক শাহাজাদী সুলতানা এছাড়াও জেলার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
    মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

  • পরিবারে ফিরলো ভারতে পাচার হওয়া ৬জন নারী শিশু

    পরিবারে ফিরলো ভারতে পাচার হওয়া ৬জন নারী শিশু

    স্টাফ রিপোর্টার।

    ভারতে পাচার হওয়া ৬জন নারী শিশুদের দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
    বেঙ্গালুরু ভারত থেকে এই ৬ জন শিশু নারী পুরুষকে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ির খুলনার রুপসায় পাঠানে হয়েছে।

    স্বদেশে ফেরত আনার বিষয়ে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, নিজ উদ্যোগে বাংলাদেশের এই বন্দী নাগরিককে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করলেন।

    যারা আজ পরিবারের কাছে ফিরে আসলেন তারা হলেন
    খুলনা জেলার রুপসা থাবার সোবহান আলীর মেয়ে হালিমা খাতুন, খুলনার ছরোয়ার মল্লিক এর ছেলে মোঃ রাজু মল্লিক,মোঃ মোহর আলী শেখ এর সন্তান
    মোঃ জাহিদুল ইসলাম,কালাম মাতুব্বার এর সন্তান মোঃ মাহাবুর মাতুব্বার, রাজু মল্লিক এর ছেলে তামিম মল্লিক ও ইব্রাহিম মল্লিক।
    এরা সবাই খুলনা জেলার রুপসা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
    এই সহ ৬ জনকে খুলনা থেকে সিলেট অঞ্চলের দুর্গম এলাকা দিয়ে আসাম হয়ে বেঙ্গালুরু -ভারতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করা হয় বলে জানান ফিরে আসা ভিকরিমরা।

    ১৬ ডিসেম্বর সকাল ০৯.০০ ইনডিগো ফ্লাইটে বেঙ্গালুরু থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে ১৬.০৫ মিনিটে ঢাকার পথে রওনা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে রাত ৭.৩০।

    উল্লেখ্য ভারতে পাচার হয়ে বেঙ্গালুরে এরা ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে বন্দি ছিল এতদিন। বাংলাদেশ ও ভারতের সকল কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও পাচারের শিকার মানব উদ্ধার শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম এ বিষয়ে সকল সহযোগিতা করে তদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভুমিকা রেখেছেন।

    এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান মহান বিজয়ের মাসে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে এই মানবিক কাজটি উৎসর্গ করেছেন।
    খায়রুল আলম জানান ,নিউ আর্ক মিশন অপ ইন্ডিয়া হোমের প্রতিষ্ঠাতা অটো রাজা এবং ম্যানেজার শ্রীবাস কুমার এ বিষয়ে আমার সাথে সর্বকালীন যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করে থাকেন। অটো রাজার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অতি শীঘ্রই আরো যেসকল নারী শিশু ঐ প্রতিষ্ঠানে আছে তাদেরকে ও দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর বলেন ,এ ধরনের মানবিক কার্যক্রম অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা করা দরকার। আমরা সংগঠনের পক্ষ থেকে আনন্দিত এবং অভিনন্দন জানাচ্ছি, এরা যেন ঘুরে দাড়াতে পারে। স্হানীয় প্রশাসন তাদেরকে পুর্নবাসনে সহযোগিতা করা দরকার বলেও তিনি জানান।

  • মিডিয়ার ওপর হামলা এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ

    মিডিয়ার ওপর হামলা এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ

    স্টাফ রিপোর্টার।
    রাজধানীসহ দেশজুড়ে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরের ওপর ন্যাক্কারজনক হামলা এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।

    একটি স্বাধীন দেশে গণমাধ্যমের উপর রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠীর নামে দমনপীড়ন এবং হত্যাযজ্ঞ চরম নিন্দনীয়।

    শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্বের মধ্যে রয়েছে।

    তিনি বলেন, বিভিন্ন সময় নানা ইস্যুতে গণমাধ্যমের ওপর হামলা, দমন-পীড়ন যেনো রুটিনে পরিণত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যদি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা সহ্য করতে না পারেন তবে সেটা তাদের অদক্ষতা কিংবা গোড়ামী বলে আমরা মনে করি।

    উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করার পরপরই ছাত্র ও তৌহিদী জনতার নামে বিক্ষোভ শুরু করেন এবং প্রথম আলো, ডেইলি স্টার ভবনসহ তাদের অধিকাংশ বিভাগীয় ব্যুরো অফিসে হামলা এবং ভাঙচুর চালায়। যা গোটা দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে এ ঘটনা গুলোর পুনরাবৃত্তি থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

    সংগঠনটির পক্ষ থেকে তরুণ প্রজন্মের কিংবদন্তি সাহসী যোদ্ধা, বাংলাদেশপন্থী অগ্রনায়ক শরীফ ওসমান হাদী এবং খুলনার ডুমুরিয়ার নির্ভীক সাংবাদিক এমদাদুল হক মিলনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

  • জাজিরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    জাজিরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি:

    মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

    সব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।