Category: ঢাকা বিভাগ

  • ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম

    ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম

    স্টাফ রিপোর্টার।

    পেশাগত কাজে ঢাকায় আসা এবং হামলা মামলার শিকার সাংবাদিকদের জন্য নয়াপল্টনে ফের চালু হচ্ছে জার্নালিস্ট সেল্টার হোম। এখানে সাংবাদিকরা স্বল্প খরচে থাকা-খাওয়া সহ ওয়াইফাই এবং সংবাদ পাঠানোর জন্য কম্পিউটার সুবিধা পাবেন। এতে দৈনিক তাদের তিন বেলা খাবার সহ পরিশোধ করতে হবে ৫০০/(পাঁচশত )টাকা।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় আগামী পহেলা নভেম্বর থেকে পুনরায় এ সেবা চালু করা হবে। নিরাপদ ও মনোরম পরিবেশে ঢাকার প্রাণকেন্দ্র নয়াপল্টন হাউজিংয়ের মধ্যে ১০/কে ভবনের ৬তলায় জার্নালিস্ট সেল্টার হোম চালু করা হবে।

    ইতিপূর্বে ২০২২ সালে রাজধানীর চিটাগাং রোডে মাতুয়াইল মেডিকেলের সামনে আমান সিটির একটি ভবনে এটি চালু করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি পুনরায় চালু করা হবে। ওই সময় ৩০০ টাকায় থাকা এবং তিন বেলা খাবারের সুব্যবস্থা রাখা হয়েছিল। বছর দুয়েক এটি চালু ছিল।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, ঢাকার বাইরের সাংবাদিকদের জন্য সংগঠনটি স্বল্প খরচে এই উদ্যোগটি গ্রহণ করে। না না কারণে প্রকল্পটি হঠাৎ বন্ধ হয়ে। পুনরায় এটি চালু হচ্ছে, আপনারা আমাদের এ সেবাটি গ্রহণ করবেন।

    সেল্টার হোম এর উপ-তত্ত্বাবধায়ক এস এস রুশদি জানিয়েছেন, ২৪ ঘন্টা এর সেবা অব্যাহত থাকবে আমরা সাংবাদিকদের কল্যাণে বদ্ধপরিকর।

  • নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়।

    সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া বলেন, এই দলের মূল লক্ষ্য হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ করা, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, একটি উন্নত ও আধুনিক বাংলাদেশ রাষ্ট্র গঠন করা।

  • ভাঙ্গা-ফরিদপুর সড়কের বেহাল অবস্থা: জনদুর্ভোগ চরমে

    ভাঙ্গা-ফরিদপুর সড়কের বেহাল অবস্থা: জনদুর্ভোগ চরমে

    গোলাম আজম ইরাদ মাদারীপুর।

    ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানা-খন্দক। এর ফলে যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ সকল ধরনের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

    এই সড়কটি ভাঙ্গা, আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী ও ফরিদপুর শহরমুখী যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শত শত যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু সাম্প্রতিক সময়ে সড়কের করুণ অবস্থা ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও চিকিৎসা সেবায় মারাত্মক প্রভাব ফেলছে।

    বিশেষ করে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সগুলোর চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের খানাখন্দের কারণে অনেক সময় রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এছাড়া স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বৃদ্ধ যাত্রীদের কষ্টও সীমাহীন।

    স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ভাঙ্গা-ফরিদপুর সড়কের এ অবস্থার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে, সময় নষ্ট হচ্ছে, আর যানবাহনের যন্ত্রাংশের ক্ষয়ক্ষতিও প্রতিনিয়ত বাড়ছে। এতে করে এলাকার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    সাধারণ মানুষ ও যাত্রীদের দাবি—অবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এ গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত সংস্কার কাজ শুরু হয় এবং জনদুর্ভোগ লাঘব হয়।

  • মিষ্টিতে রং মেশানোর অভিযোগে মাদারীপুরে দুই দোকানকে জরিমানা

    মিষ্টিতে রং মেশানোর অভিযোগে মাদারীপুরে দুই দোকানকে জরিমানা

    গোলাম আজম ইরাদ ,মাদারীপুর।

    মাদারীপুরের পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি মিষ্টির দোকানে কৃত্রিম রং মেশানোর অভিযোগে তিন হাজার টাকা করে সর্বমোট ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    Oplus_131072

    অভিযান পরিচালনা করেন, মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা প্রধান কর্মকর্তা সুচন্দন মণ্ডল।

    তিনি দোকানদারদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার করা যাবে না। এ বিষয়ে তিনি বারবার ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

    অভিযান চলাকালে মাদারীপুর বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এবং আইবিডব্লিউএফ (IBWF)-এর সেক্রেটারি গোলাম আজম ইরাদ উপস্থিত থেকে দোকানদারদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • মাদারীপুরে বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    মাদারীপুরে বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর।

    শনিবার সকাল ১১টায় মাদারীপুর শহরের পুরানবাজারের উত্তরণ ক্লাবে বি.ডব্লিউ.বি মাদারীপুর অঞ্চলের উদ্যোগে এক বর্ণাঢ্য “বি.ডব্লিউ.বি সেলিব্রেশন প্রোগ্রাম ২০২৫” অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি.ডব্লিউ.বি-র ডেপুটি ডিরেক্টর আল মাহফুজ সিদ্দিকী।

    অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদারীপুর অঞ্চলের এজেন্ট গোলাম আজম ইরাদ।

    এছাড়া উপস্থিত ছিলেন জেলা টিম লিডার মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা কাউসার হোসেন ও মোঃ সাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথি প্রফেসর মোঃ জামান মিয়া এবং বিশেষ অতিথি আল মাহফুজ সিদ্দিকী ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “ফুরুরট এন্ড প্যাড” একটি স্বাস্থ্যসম্মত খাদ্য উপাদান, এটি কোনো ওষুধ নয়।

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বি.ডব্লিউ.বি-র কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

  • জাতীয় নিরাপদ সড়ক দিবসে দেশব্যাপী বর্ণাঢ্য পদযাত্রা ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

    জাতীয় নিরাপদ সড়ক দিবসে দেশব্যাপী বর্ণাঢ্য পদযাত্রা ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

    প্রতিবেদকঃ মোঃ আনোয়ার হোসেন।
    ২২ অক্টোবর ২০২৫, বুধবার সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
    এ বছরের প্রতিপাদ্য ছিল মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি।
    এই শ্লোগানকে সামনে রেখে “নিরাপদ সড়ক চাই (নিসচা)” কেন্দ্রীয় কমিটি ও সারাদেশের শাখা সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করে।

    দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য সাইকেল র‌্যালি, পদযাত্রা, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা অনুষ্ঠান।

    সকালে রাজধানীর কাকরাইলস্থ নিসচা কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রওনা হয়ে হাতিরঝিল সড়ক ভবনের গেটে সরকারি র‌্যালিতে যোগ দেন। পরবর্তীতে সড়ক ভবন মিলনায়তনে মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করা হয়। সভা শেষে বনানী কবরস্থানে গিয়ে মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত করেন তারা।

    বিকেলে বিকেল ৩টা ৩০ মিনিটে নিসচা কেন্দ্রীয় অফিস থেকে প্রেসক্লাব পর্যন্ত সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় সম্পন্ন হয়।

    নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ বলেন,
    সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা অত্যন্ত জরুরি। সরকারকে এ বিষয়ে সবাইকে আস্থায় আনতে হবে। আমরা চাই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তাকে অন্যতম অঙ্গীকার হিসেবে অন্তর্ভুক্ত করুক।

    তিনি আরও বলেন
    আমাদের প্রাণের স্পন্দন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা নিয়ে কেউ বিভ্রান্তি বা গুজব ছড়াবেন না এ অনুরোধ করছি। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করুন।

    বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস বলেন,

    যান্ত্রিক শহরে সময় বাঁচাতে মানুষ সাইকেলের প্রতি আগ্রহী হচ্ছে, কিন্তু নিরাপদ সড়ক না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন আমাদের প্রিয়জনেরা। তাই সাইকেল লেন বাস্তবায়ন এখন সময়ের দাবি।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সভাপতি তৌহিদুর রহমান।

    র‌্যালি শেষে প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় অফিসে ফিরে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    এতে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনা করা হয়।

    দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন বাবুল, মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ গনি মিয়া বাবুল, এ কে আজাদ, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান, কার্যনির্বাহী সদস্য নাসিম রুমি, আব্দুর রাজ্জাক, আসাদুর রহমান, মোঃ ইমরান হোসেন, জামাল হোসেন মণ্ডল, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আক্তার হোসেন এবং সাধারণ সদস্য আবদুল মান্নান, রাজু আহমেদ, এম এ ইউসুফ, শাহ আলম সাবু, হৃদয় হোসেন, মাসুদ রানা, রাজিব, জামান মিয়া প্রমুখ।

  • মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় ইজিবাইকচালক সাজ্জাদের ফাঁসি

    মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় ইজিবাইকচালক সাজ্জাদের ফাঁসি

    (মাদারীপুর থেকে গোলাম আজম ইরাদ)।

    মাদারীপুরের আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি (১৫) ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

    আসামি সাজ্জাদ সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পূর্বে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগের পর ২০১১ সালে মুক্তি পান।

    ২০১৯ সালের ১৩ জুলাই দীপ্তির মরদেহ পূর্ব খাগদীর এক পুকুর থেকে উদ্ধার করা হয়। র‌্যাবের তদন্তে জানা যায়, বৃষ্টির দিনে দীপ্তিকে ইজিবাইকে তুলে ধর্ষণের পর হত্যা করে সাজ্জাদ। পরে মরদেহ ইটে বেঁধে পুকুরে ফেলে দেয়।

    দীপ্তি বলাইরচর শামসুন্নাহার বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। মামলায় আদালত সাজ্জাদকে ফাঁসির পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

    রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর বলেন, দীপ্তির হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়েছে—আমরা ন্যায়বিচারে সন্তুষ্ট।

  • কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোলাম আযম ইরাদ মাদারীপুর ।

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার অপূর্ব পাল কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা মাদারীপুর পুরান বাজার বড় মসজিদের মুসল্লিদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলবোর্ন প্লাজায় গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বড় মসজিদ কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব   জাহান্দার আলী জাহান।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম আজম ইরাদ।

    সমাবেশে বক্তৃতা করেন বড় মসজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ জোবায়ের হাসান কাসেমীসহ অন্যরা। বক্তারা কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের নিন্দনীয় ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায়, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।